মেট্রোতে 'বলপ্রয়োগ'! কখনও ধাক্কা, আবার কখনও দরজায় পরপর লাথি, শোরগোল ছড়িয়েছে শহরে

দমদম ক্যান্টনমেন্টর পর এবার শিয়ালদহ! বড়দিনের সন্ধ্যায় শিয়ালদহ মেট্রো স্টেশনে ফের যাত্রীদের বেপরোয়া আচরণের ছবি সামনে এল। প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরে জোর খাটিয়ে ঢোকার চেষ্টা করছিল এক যুবক। সবটাই ধরা পড়েছে মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজে। শিয়ালদহে এই ধরনের কাণ্ডে শোরগোল ছড়িয়েছে শহরে।

উৎসবের মরশুমে পুরো কলকাতা জুড়ে ছিল ভিড়ের প্রচন্ড চাপ। সেই কারণে মেট্রো কর্তৃপক্ষও ঘন ঘন ট্রেন চালাচ্ছিল। তবুও, তাড়াহুড়োর মধ্যে অনেকেই শেষ মুহূর্তে ট্রেন ধরতে গিয়ে বিপজ্জনক কাজ করেছেন। শিয়ালদহ মেট্রো স্টেশনের ঘটনাটিও ঠিক তেমনই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, একজন যুবক ডাউন প্ল্যাটফর্মের দিকে ছুটে আসছেন। কিন্তু তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরও।

এইরকম অবস্থায় রাগ সামলাতে না পেরে সেই যুবক গায়ের জোরে ১৪ নম্বর স্ক্রিন ডোর খোলার চেষ্টা করেন। কখনও ধাক্কা দিয়ে, কখনও হাতের চাপ দিয়ে, আবার দু'বার দরজায় লাথি মারতেও দেখা যায় তাঁকে। বারবার প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরে ধাক্কা দেওয়ায় সিস্টেমে সতর্কতা সংকেত বেজে ওঠে।

ঘটনাটি ঘটার ঠিক পরেই নড়েচড়ে বসে মেট্রো কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন তিনি এমন ঝুঁকিপূর্ণ আচরণ করেছেন, তাও জানতে চাওয়া হয়েছে তাঁর কাছে। সেই সঙ্গে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে শিয়ালদহ মেট্রো কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মেট্রোতে এই ধরনের আচরণ নতুন নয়। এর আগেও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এক তরুণী সঙ্গীকে ওঠার সুযোগ করে দিতে গিয়ে পা দিয়ে দরজা আটকে রাখার চেষ্টা করেছিলেন এক যুবক। সেই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ থমকে গিয়েছিল পরিষেবা।

বারবার এরকম ঘটনার কারণে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। মেট্রো কর্তৃপক্ষের তরফে আগেই সতর্ক করে দেওয়া হয়েছে। এই ধরনের কাজ শুধু বেআইনি নয়, মারাত্মক বিপজ্জনকও। তবু উৎসবের ভিড় আর তাড়াহুড়োর মাঝে নিয়ম ভাঙার প্রবণতা যে থামছেই না, শিয়ালদহের ঘটনাই তার প্রমাণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+