মুক্তির পথ দেখিয়েছে বিজেপিই! লোকসভার মুখে হিন্দু উদ্বাস্তুদের জোর সওয়াল

দীর্ঘদিনের অত্যাচার থেকে মুক্তি পেতে ভারতের হিন্দু উদ্বাস্তুরা নতুন দিশা খুঁজে পেয়েছেন। এমনটাই জানালেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি সুবোধ বিশ্বাস।

দীর্ঘদিনের অত্যাচার থেকে মুক্তি পেতে ভারতের হিন্দু উদ্বাস্তুরা নতুন দিশা খুঁজে পেয়েছেন। এমনটাই জানালেন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি সুবোধ বিশ্বাস। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পথে হেঁটে রীতিমতো এই নির্দিষ্ট দিশায় এগনো গিয়েছে। দেশের ৫ কোটি হিন্দু উদ্বাস্তু বিজেপির পথে।

দেশের ৫ কোটি হিন্দু উদ্বাস্তু মুক্তির পথে, সাবাশি বিজেপিকে

তিনি জানান, দেশের পাঁচ কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের ২ কোটি ৬৯ লক্ষ বাঙালি উদ্বাস্তু মানুষও নিজেদের স্থায়িত্বের দিকে এগোচ্ছে। হিন্দু উদ্বাস্তুদের এ দশার জন্য তিনি সরাসরি পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করেন। এ বিষয়ে তিনি কটাক্ষ করেন, কংগ্রেসের পাপের ফল এই উদ্বাস্তু।

তিনি বলেন, ২০১৪ সালে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে প্রথমবার তাঁর কথা হয়েছে। ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী এই আন্দোলনকে সমর্থন করে বলেছিলেন, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে তাদের সরকার। শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশজুড়ে নাগরিকত্ব বিল নিয়ে দ্বিচারিতা চলছে। সব দলই নাগরিকত্ব বিলের মৌখিক সমর্থন করলেও রাজ্যসভায় তা পাস হতে দেয়নি।

এমনকী রাজনৈতিক ইস্তেহারেও নাগরিকত্ব বিল নিয়ে কোন খসড়া প্রকাশ করেনি কোনও দলই। একমাত্র ভারতীয় জনতা পার্টিই তাদের ইস্তেহারে নাগরিকত্ব খসড়া প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন ২০১৯-এ তারা সরকার গড়লে এই বিলের নিষ্পত্তি হবে। এ বিষয়ে উদ্বাস্তু সমিতির কেন্দ্রীয় সভাপতি বলেন, হিন্দু উদ্বাস্তুদের অস্তিত্ব বজায় রাখতে বিজেপির হাত শক্ত করতে হবে।

তিনি আশাবাদী কেন্দ্রে নতুন সরকার এলে প্রতিশ্রুতি অনুযায়ী তারা এই বিল পাস করাবেন। ইতিমধ্যেই তারা বিলটি লোকসভায় পাস করান। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অভাবে রাজ্যসভায় তা পাস করানো যায়নি। ২০১৬ নাগরিকত্ব বিল সংশোধন উদ্বাস্তুদের কাছে মৃত সঞ্জীবনী এর মতো। এই বিল পাস হলে উদ্বাস্তুরা সাংবিধানিক অধিকার পাবে। এই বিল পাস হলে ডিটেনশন ক্যাম্পে বন্দি নিষ্পাপ দুধের শিশু, মহিলা, বৃদ্ধ অমানবিক নির্যাতন থেকে মুক্তি পাবে। আইনের বেড়াজালে আটকে প্রতিনিয়ত উদ্বাস্তুরা শোষিত নির্যাতিত হচ্ছেন। এই বিল পাস হলে সেসব আইন আক্ষরিক অর্থে নিষ্ক্রিয় হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+