রাজ্যে প্রথম লেডিস স্পেশাল বাস পরিষেবা চালু, কোন রুটে চলবে এটি?

বাসের চাকা গড়ালো সামনের দিকে। আনন্দে মাতোয়ারা হলেন মহিলা যাত্রীরা৷ অন্যান্য বাসে ভিড়ে ঠেলাঠেলি করে অফিস যেতে হত। এবার সেই দিন শেষ। একটা তো কী হয়েছে? শুরু তো হল৷ রাজ্যে প্রথম চালু হল মহিলা বাস৷

লেডিস স্পেশাল ট্রেন রেল দফতরের পক্ষ থেকে চালানো হয়। এবার রাজ্য সরকার লেডিস স্পেশাল বাস চালু করল। মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য আরও এক ব্যবস্থা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ মঙ্গলবার হাওড়া থেকে এই বাস পরিষেবা চালু করা হল।

Bus Services

শহরাঞ্চলে কর্মক্ষেত্রে যেতে হয় বহু মহিলাকেই। সকালে বাড়ির কাজ সামলে বেশির ভাগ মহিলাই অফিসে বের হন। ভিড় বাসে ঠেলাঠেলি করে অফিসে পৌঁছতে হয়। অফিস শেষে বাড়ি ফেরার সময়ও একই যুদ্ধ চলে। সে কারণেই মহিলাদের জন্য এই কথা ভাবছিল সরকার। সেই পদক্ষেপ সামনে বাস্তবায়িত হল।

বাসের মহিলা যাত্রীদের সুবিধার কথা ভেবে রাজ্য পরিবহন দফতর এই সিদ্ধান্ত নিল। হাওড়া - বালিগঞ্জ রুটে অফিস টাইমে আজ থেকে একটি লেডিস স্পেশাল বাস চালু হল। এই বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। মূলত অফিস টাইমে ভিড় বাসে যেতে মহিলাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। লেডিস স্পেশাল বাস চালু হওয়ায় মহিলা যাত্রীদের অনেক সুবিধা হবে।

আজ এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে একটি বাসই দেওয়া হল। যাত্রী সংখ্যা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যাও বাড়ানো হবে। অফিস টাইমে যে নির্দিষ্ট রুট ধরে বাসটি যাবে। বিকেলে অফিস ছুটির সময়ে ওই রুট ধরেই বাসটি বালিগঞ্জ থেকে হাওড়ায় ফিরবে। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত এই রুটে প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন এক সময়। তখন মহিলাদের যাতায়াতের সুবিধার জন্য লেডিস স্পেশাল ট্রেন চালানো শুরু হয়। মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি ট্রেন। অফিস যাত্রী ও অন্যান্য মহিলারা সেই ট্রেনে যাতায়াত করবেন। কিন্তু বাস পরিষেবা কি চালু করা যায়? তাই নিয়ে প্রশ্ন ছিল অনেক সময়ই।

হাওড়া থেকে প্রচুর মহিলা অফিস যাত্রী কলকাতা যাতায়াত করেন। তারা প্রত্যেকেই বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি। আগামী দিনে আরও বাস পরিষেবা চালু হোক। মনে করছেন মহিলা যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+