Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিকিৎসক আন্দোলন নিয়ে মমতার পুলিশকে নিশানা মন্ত্রীর মেয়ের! ডাক্তারবাবুরা ভগবান, বললেন ফিরহাদ

এনআরএস-এ চিকিৎসক নিগ্রহের ঘটনায় মমতা পুলিশকে নিশানা করলেন ফিরহাদ হাকিমের কন্যা সাবা হাকিম। প্রসঙ্গত তিনিও কলকাতার একটি কলেজে চিকিৎসক পড়ুয়া।

এনআরএস-এ চিকিৎসক নিগ্রহের ঘটনায় মমতা পুলিশকে নিশানা করলেন ফিরহাদ হাকিমের কন্যা সাবা হাকিম। প্রসঙ্গত তিনিও কলকাতার একটি কলেজে চিকিৎসক পড়ুয়া। তৃণমূল সমর্থক হিসেবে তিনি এই ঘটনায় লজ্জিত বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। অপর এক ফেসবুক পোস্টে মন্ত্রী ফিরহাদ হাকিম চিকিৎসকদের ভগবান বলে বর্ণনা করেছেন।

'পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ'

'পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ'

রাজ্য সরকারের পুলিশ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এমনটাই অভিযোগ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের চিকিৎসক পড়ূয়া কন্যা সাবা হাকিম। এই হামলার ঘটনায় তৃণমূল সমর্থক হিসেবে তিনি লজ্জিত বলে জানিয়েছেন।

আন্দোলনে ছবি ফেসবুকে

নিজের ফেসবুক পেজে কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ছবি তিনি পোস্ট করেছেন।

হাসপাতালে জরুরি চিকিৎসা জারি আছে বলে দাবি

হাসপাতালে জরুরি চিকিৎসা পরিষেবা জারি আছে বলে দাবি করেছেন সাবা হাকিম।

'চিকিৎসকরা ভগবান'

চিকিৎসকরা সাধারণ মানুষের কাছে ভগবান। নিজের ফেসবুকে এমনটাই প্রতিক্রিয়া রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিমের। যারা চিকিৎসকদের পেটান তারা গণশত্রু বলেও মত তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+