Howrah: ভাগাড় বিপর্যয়ে ৯৬ পরিবারকে ‘বাংলার বাড়ি’, ঘোষণা ফিরহাদের; হাওড়ার বর্জ্য যাবে কলকাতা ও বৈদ্যবাটিতে

Howrah: বেলগাছিয়ায় ভাগাড়ে (Dumpyard Landslide) ধস নিয়ে মঙ্গলবার বৈঠক সারলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। হাওড়াকাণ্ডে ৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন ফিরহাদ। ৯৬টি পরিবারকেই 'বাংলার বাড়ি' প্রকল্পে ঘর করে দেওয়া হবে বলে জানান কলকাতার মেয়র।

এছাড়াও হাওড়ার ৬৬টি ওয়ার্ড ও বালির ১৬টি ওয়ার্ডে কেএমডিএর তরফে রাস্তা ও নিকাশির কাজ করে দেওয়া হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রী আরও জানান, "এই ভাগাড় ১২-১৩ বছরে হয়নি। ১০০ বছরেরও বেশি সময় ধরে জঞ্জালের পাহাড় জন্মেছে। তা থেকেই ধস নেমেছে।"

FIRHAD

বিপজ্জনক অঞ্চলগুলিতে শিট পাইলিংয়ের কাজ শীঘ্রই শুরু করা হবে। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে, সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং-এর ব্যবস্থা করা হবে বলেও জানান পুরমন্ত্রী। মঙ্গলবার দুপুরে বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।

যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের ১৫ দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য বলা হয়। ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয় বৈঠকে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানান, বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি এবং রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, হাওড়া সদরের এসডিও সহ পুলিশ কর্তারা।

Take a Poll

এছাড়াও মাটি পরীক্ষা এবং নিকাশি নালার কাজ যাতে শেষ করা যায় তার ব্যবস্থা করা হবে। এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, সরকার যদি ওই জায়গাতেই তাঁদের থাকার ব্যবস্থা করে দেয় তাতেই তারা খুশি। তাঁরা চাইছেন দ্রুত তাঁদের ঘর সারিয়ে দেওয়া হোক। এদিকে, জঞ্জালের চাপ হাওড়া থেকে সরিয়ে কলকাতা ও হুগলির বৈদ্যবাটিতে নিয়ে যাবে প্রশাসন।

বেলগাছিয়ার ভাগাড় কেটে মাঠ করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। আর সেই জঞ্জাল আসবে কলকাতায়। সূত্রের খবর, কলকাতার ধাপায় এবার থেকে হাওড়ার ৩০০ মেট্রিক টন বর্জ্য আসবে। হাওড়ার পাশেই কলকাতা পুরসভা। রয়েছে বালি ও হুগলির গঙ্গাপাড়ের একাধিক পুরসভা।

সেইমতো হাওড়া থেকে বর্জ্য পাঠানো হবে বৈদ্যবাটিতেও। বৈদ্যবাটির দীর্ঘাঙ্গীতে আগেই হুগলির একাধিক পুরসভার বর্জ্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার হাওড়া থেকেও ২৫০ টন বর্জ্য যাবে বৈদ্যবাটি পুরসভায়। জৈব সার কারখানায় বর্জ্য পুনর্নবীকরণের কাজ চলবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+