Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শহরে ফের আগুন, দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস শপিং মলে দাউ দাউ করে জ্বলছে আগুন

কলকাতায় অ্যাক্রোপলিস মলে অগ্নিকান্ডষ গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। আতঙ্কে ছুটোছুটি করছেন বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। দমকলমন্ত্রী খবর পেয়ে আধিকারীকদের সেখানে পাঠিয়েছেন। দক্ষিণ কলকাতার জনপ্রিয় শপিং মল এটি।

বাইপাসের কাছে কসবার রাজডাঙায় রয়েছে সেই শপিং মল। সকাল ১১.১৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুড কোর্ট থেকে আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। গল গল করে কালো ঝোঁয়া বেরোতে শুরু করেছে শপিং মল থেকে। ভেতরে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অ্যাক্রোপলিস মলের চার তলায় ফুড কোর্ড থেকে আগুন লাগে মলে জানা যাচ্ছে।

Acropolish Shopping Mall

দমকল কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে ভেতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভেতরে কেউ আটকে নেই বলে দাবি করা হচ্ছে। ফুড কোর্টে কেউ আটকে আছেন কিনা সেটা খতিয়ে দেখতে দমকলকর্মীরা মাস্ক পরে ভেতরে ঢুকছেন। কীভাবে আগুন কীভাবে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

কয়েকদিন আগে পার্কস্ট্রিটের একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রচণ্ড গরমের কারণে অনেকেই সকাল সকাল শপিং মলে যান। সেকারণে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও শপিং মলে উইকেন্ডের লোকজন ছিল। এই বিল্ডিংয়ে অনেক অফিসও রয়েছে। সেক্ষেত্রে বিপদ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সাউথ সিটি মলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার জন্য বেশ কয়েক বছর বন্ধ ছিল শপিং মল।

আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যেই দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ১০টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর জন্য। শপিং মল থেকে কালো ধোঁয়া বেরেতো শুরু করেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শিিপং মলের ভেতরে কেউ আটকে নেই বলে জানা গিয়েছে। পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে।

শপিং মলের কর্মীদের অভিযোগ ফায়ার এক্সিটের রাস্তা পরিষ্কার ছিল না সেকারণে তাঁদের বেরোতে নাজেহাল হতে হয়েছে। ফায়ার এক্সিটের রাস্তায় আবর্জনায় ভরে রাখা হয়েছে। কাঠ সিমেন্টের রাবিশ ফেলে রাখা হয়েছে। সেকারণে সেখান থেকে বেরিয়ে আলতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ধোঁয়া বের করতে কাচ ভেঙে ফেলা হচ্ছে শপিং মলে। যাতে ভেতরে জমে থাকা ধোঁয়া বের করার যায় সেকারণে কাচ ভেঙে ফেলা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ভেন্টিলেশন সবটাই খোলা নেই যার কারণে ধোঁয়া বেরোচ্ছে না। শপিং মলের উপরে রয়েছে একাধিক সংস্থার অফিস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+