Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বজ্র আঁটুনি ফসকা গেরো! কার্নিভালের মহা-আয়োজনের মধ্যেই দাউদাউ জ্বলে উঠল আগুন

দুর্গা কার্নিভালের আগেই বিপত্তি। মূল মঞ্চের অদূরেই লাগল আগুন। আতঙ্ক ছড়াল নিমেষেই। দমকলের তিনটি ইঞ্জিন চটজলদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনও নেভে। কিন্তু সেই আগুন রেখে যায় একাধিক প্রশ্ন।

দুর্গা কার্নিভালের আগেই বিপত্তি। মূল মঞ্চের অদূরেই লাগল আগুন। আতঙ্ক ছড়াল নিমেষেই। দমকলের তিনটি ইঞ্জিন চটজলদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনও নেভে। কিন্তু সেই আগুন রেখে যায় একাধিক প্রশ্ন। এত নিরাপত্তা সত্ত্বেও কেন আগুন গ্র্যান্ড কার্নিভালের মঞ্চে? এর মধ্যেও কি রয়েছে চক্রান্ত? খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখছে দমকলও।

বজ্র আঁটুনি ফসকা গেরো! কার্নিভালের মহা-আয়োজনের মধ্যেই দাউদাউ জ্বলে উঠল আগুন

রাত পোহালেই রেড রোডে আয়োজিত হবে গ্র্যান্ড কার্নিভাল। পুজো শেষে ঠাকুর দেখা। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা নয়, ঠাকুরই ঘুরে ঘুরে আসবে আপনার কাছে। একসঙ্গে ৭৫টি সেরা প্রতিমা দেখার মহার্ঘ সুযোগ। থাকছে এলাহি ব্যবস্থা। নিরাপত্তায় কোথাও কোনও খামতি রাখছে না প্রশাসন।

এরই মধ্যে বেধে গেল বিপত্তি। সোমবার বিকেলে হঠাৎই একটি মঞ্চে আগুন লেগে যায়। চটজলদি সেই আগুন নিভিয়েও দেয় দমকল। এরপর শুরু হয়েছে তদন্ত। সেইসঙ্গে চলছে নিশ্ছিদ্র নিরাপত্তায় সমস্ত ব্যবস্থা প্রস্তুত রাখার কাজ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় গ্র্যান্ড কার্নিভাল হবে কলকাতার রেড রোডে।

এই কার্নিভালের জন্য মোট ২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে। কার্নিভালের দিন হসপিটাল রোড, ক‍্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোডে আংশিক বন্ধ থাকবে। যান চলাচলের জন্য খোলা থাকবে জওহরলাল নেহরু রোড। মূল মঞ্চে থাকবে মোট ৯০ জন।

মঞ্চের চারদিকে থাকবে সাদা পোশাকের পুলিশকর্মী, থাকবে কলকাতা পুলিশের এসটিএফের পুলিশকর্মীরা। বুধবার সকাল থেকেই গোটা রেড রোডে স্নিফার ডগ দিয়ে তল্লাশি করা হবে। থাকবে বম্ব স্কোয়াডের পুলিশকর্মীরা। পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন থাকবে স্যাফ, র‍্যাফও। বিদেশি পর্যটকদের জন্য ১৫০০টি আসন সংরক্ষিত রয়েছে। মোট আসন থাকবে ২০ হাজার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+