বেলঘড়িয়ার চেয়ারের কারখানায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত
চলতি বছরেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওয়া বিলকান্দার কারখানার মালিকের বেলঘড়িয়ার চেয়ারের কারখানা ও গোডাউনও পুড়ে ছাই হয়েছে।
চলতি বছরেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওয়া বিলকান্দার কারখানার মালিকের বেলঘড়িয়ার চেয়ারের কারখানা ও গোডাউনও পুড়ে ছাই হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ১৪৭ নীলগঞ্জ রোড সংলগ্ন প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানা থেকে আচমকাই ধোয়া বেরোতে শুরু করে। কিছু পরে সেখানে দাউ দাউ করে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন পাশের একটি চেয়ারের গোডাউনেও আগুন ধরে যায়।

খবর পেয়ে দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা ওই কারখানা ও গোডাউনের জানলা ও অ্যাজবেস্টর ভেঙে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই চেয়ারের কারখানা ও গোডাউনটি প্রায় ভস্মীভূত হয়ে যায় বলে জানানো হয়েছে। আগুনে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে আনা হয়েছে। ঘটনায় কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছে ওই কারখামা ও গোডাউনের মালিক পক্ষ।
চলতি বছরেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওয়া বিলকান্দার কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। কারখানার মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওই একই মালিকের বেলঘড়িয়ার চেয়ারের কারখানা ও গোডাউনেও কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। কারখানার লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications