মানিকতলার প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

কলকাতা, ২৮ মে : ফের কলকাতার বুকে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার মানিকতলা মেন রোডে একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। [নিউমার্কেটের মাছের বাজারে ভয়াবহ আগুনে ভস্মীভূত একাংশ, আতঙ্কে ব্যবসায়ীরা]

ঠিক কটা নাগাদ আগুন লাগে সে বিষয় এখনও ধোঁয়াশা রয়েছে। তবে, কারখানার ভিতর প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে পৌঁছনোয় ভয়ঙ্কর চেহারা নিতে পারেনি আগুন। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। [নিউ মার্কেটের সিটি মার্টে ভয়াবহ আগুন]

মানিকতলার প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

আগুনের জেরে কারখানার ছাদ ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায় কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা গেলেই খবর দেওয়া হয় দমকলকে। কারখানার মধ্যে তখন কেউ ছিল না বলে, হতাহতের কোনও খবর নেই।

দমকল সূত্রের তরফ প্রাথমিক ভাবে দেখে আগুন নিভে গিয়েছে মনে হলেও প্লাস্টিকের গুদামের ক্ষেত্রে অনেকসময়ই দেখা যায়, ভিতরে ভিতরে আগুন জ্বলতে থাকে তবে তা দেখা যায় না। কিছুক্ষণ পরে আবার সেই আগুন জেগে ওঠে। সেই কারণেই জল দেওয়ার কাজ এখনও চালানো হচ্ছে।

এরপর ভিতরে ঢুকে জল দেওয়ার কাজ করবে দমকল। ওই কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা আদৌ ছিল কি না বা থাকলেও কতটা কার্যকরী তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য গত এক মাসে শহরের বুকে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। নিউ মার্কেট চত্ত্বরের সিটি মার্ট থেকে নিউ মার্কেট মাছের বাজার, নবান্ন থেকে মনোবিকাশ কেন্দ্র জায়গাগুলি ভয়াবহ আগুনের কবলে পড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+