Fire At Kolkata: প্রবল বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল কলকাতার আকাশ! বিধ্বংসী আগুন ধাপায়
Fire At Kolkata: ফের শহরে বিধ্বংসী আগুন। বাসন্তী হাইওয়ের ধারে দুর্গাপুর বলে একটি এলাকায় বিধ্বংসী এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আগুনের তীব্রতা এতটাই যে কালো ধোঁয়ায় চারপাশ ভরে গিয়েছে। এমনকী কলকাতার বিভিন্ন অংশ থেকে কালো কুণ্ডলী পাকিয়ে কালো ধোয়া উড়তে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত দমকলের ১৫ টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে ধারেকাছে যাওয়া যাচ্ছে না।
শুধু তাই নয়, বিস্তীর্ণ এলাকাজুড়ে এই আগুন (Fire At Kolkata) লেগেছে। ফলে আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সকাল থেকেও প্রবল হাওয়া দিচ্ছে। ফলে আরও অংশজুড়ে এই আগুন ছড়িয়ে পড়ছে বলেও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এমনকী আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি গাড়ি-ট্রাক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন। দমকলের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।

জানা যাচ্ছে, এদিন সকালে স্থানীয় এক|টি ট্রান্সফরমারে জোরাল বিস্ফোরণ ঘটে। এরপরেই স্থানীয় একটি প্লাস্টিক কারখানা এদবং চামড় মজুত রয়েছে এমন একটুই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে এত পরিমা|ণ দাহ্য পদার্থ ছিল যে মুহূর্তে সেই আগুন ভয়াবহ আকার নেয় বলে দাবি স্থানীয়দের।
অন্যদিকে ধাপা সংলগ্ন সায়রাবাদ এলাকা খুবই ঘনবসতি একটি এলাকা। রাস্তা একেবারে সংকীর্ণ। ফলে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে। এলাকার মূল রাস্তায় এসে একাধিক ইঞ্জিন আটকে আছে বলে খবর। পাশপাশি জল একটা বড় সমস্যা বলে জানাচ্ছেন দমকল আধিকারিকরা। গোটা এলাকায় তেমন কোনও বড় জলাশয় নেই। ফলে জলের সমস্যায় দমকল আধিকারিকরা। যদি দূর থেকে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন আধিকারিকরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত এলাকায় মানুষজন।
Fire At Kolkata: অবৈধ গুদাম
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় একাধিক গুদাম আছে। কিন্তু কোনওটি বৈধ না। দিনের পর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই সেগুলি চলছে বলে অভিযোগ এলাকার মানুষের। পুলিশ প্রশাসন সব কিছু জেনেও চুপচাপ বলেও দাবি। শুধু বেআইনি ভাবেই গুদাম তৈরি নয়, ব্যাপক ভাবে সেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয় বলেও অভিযোগ এলাকার মানুষের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications