মুখ খুললেন মীরা পাণ্ডে! গণতন্ত্রে বিরোধী থাকবে এটাই কাম্য, আর কী বললেন তিনি, জেনে নিন
বেশি নিরাপত্তারক্ষী থাকলে সংঘর্ষ এড়ানো যেত। সংবাদ মাধ্যমের কাছে এমনটাই মন্তব্য করলেন রাজ্যে প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। একই সঙ্গে পঞ্চায়েত আইনের সংশোধন জরুরি বলেও মত প্রকাশ করেছেন তিনি।
বেশি নিরাপত্তারক্ষী থাকলে সংঘর্ষ এড়ানো যেত। সংবাদ মাধ্যমের কাছে এমনটাই মন্তব্য করলেন রাজ্যে প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। একই সঙ্গে পঞ্চায়েত আইনের সংশোধন জরুরি বলেও মত প্রকাশ করেছেন তিনি। ১৪ মে নির্বাচন হবে কিনা, তা এখনও সঠিক ভাবে না জানা যাওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।

অবশেষে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। ২০১৩-র পঞ্চায়েত নির্বাচন তিনিই পরিচালনা করেছিলেন। সেই পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে গিয়েছিল কমিশন এবং বিরোধীরা। ২০১৩-তে পাঁচ দফায় পঞ্চায়েত ভোট করানো মীরা পাণ্ডে বলেন, অশান্তি হোক এটা কখনই কাম্য নয়। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করলে এই ঘটনা এড়ানো যেত বলে মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে কমিশনের পাশাপাশি রাজ্য সরকারকেও উদ্যোগ নিতে হবে। দুজনের আলোচনাতেই সিদ্ধান্তে আসা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। ২০১৩-তে পাঁচ দফার নির্বাচনে প্রায় দুলক্ষ নিরাপত্তারক্ষী লেগেছিল বলে মন্তব্য করেছেন তিনি।
এক দফায় ভোট করানো নিয়ে মীরা পাণ্ডের প্রতিক্রিয়া, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী পাওয়া গেলে এক দফাতেই ভোট করানো যায়। একদফায় নির্বাচন করাতে গেলে আর নিরাপত্তারক্ষী ছাড়াও অন্য অনেক ধরনের লোকবলে প্রয়োজন পড়ে বলে জানিয়েছেন তিনি। আর তা কম থাকলে চার থেকে পাঁচ দফায় নির্বাচন করানো যেতেই পারে।
২০১৩ সালে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধির সংখ্যা প্রায় ১১ শতাংশ ছিল এবার সেই সংখ্যাটা ৩৪ শতাংশেরও বেশি। এপ্রসঙ্গে মীরা পাণ্ডে বলেন, শতাংশের নিরিখে অনেকটাই বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের সংখ্যা। এ প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রে বিরোধী থাকবে এটাই কাম্য।
সারা রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট করা নিয়ে মীরা পাণ্ডে বলেন, কমিশনকেই দেখতে হবে, কোথায় কিসের প্রয়োজনীয়তা রয়েছে। বুথের নিরাপত্তা ছাড়াও, ব্যালট পেপার পাহারা, ব্যালট বাক্স রাখার জায়গায় পাহারা, থানা, এসপি-র অফিসে বাড়তি বাহিনী রাখার প্রয়োজন পড়ে। সব হিসেব মাথায় রেখেই বাহিনীর সংখ্যা কমিশনকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন মীরা পাণ্ডে।












Click it and Unblock the Notifications