RG Kar Hospital Case: বারবার বয়ান বদল করছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, ডিলিট করেছেন ডেটাও? বলছে সিবিআই সূত্র

RG Kar Hospital Case-CBI: আরজি কর-কাণ্ডে ২০ জনের বয়ান রেকর্ড করল সিবিআই। একই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও দফায় দফায় জেরা করল কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। গত তিনদিন ধরে কয়েক ঘণ্টা ধরে বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে তাঁকে জেরা করা হয় বলে খবর।

কিন্তু এখনও বেশ কিছু 'মিসিং লিঙ্ক' রয়েছে বলে খবর। আর সেই সমস্ত তথ্যের খোঁজে আজ সোমবার ফের সন্দীপ ঘোষকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। সকালেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। তবে এদিন তাৎপর্যপূর্ণ ভাবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হাতে বেশ কিছু নথি দেখা যায় (RG Kar Hospital Case-CBI) ।

RG Kar Hospital Case-CBI

তাতে কী রয়েছে সে বিষয়ে কোনও মন্তব্যও তিনি করেননি। এমনকি বারবার কেন ডাকা হচ্ছে? তা নিয়েও একাধিক প্রশ্ন সাংবাদিকরা করলেও কোনও মন্তব্য করেননি। কিন্তু সন্দীপ ঘোষকে কেন বারবার তলব করছে সিবিআই?

সূত্রের খবর, আরজি কর ঘটনায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ মোট ২০ জনকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। সেই সমস্ত অভিযোগ এবং তথ্য এখন খতিয়ে দেখছে সিবিআই। আর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হচ্ছে।

সুত্রের খবর, দীর্ঘ জেরা পর্বে বারবার বয়ান বদল করছে সন্দীপ ঘোষ। এমনকি ঘটনার পর ফোন থেকে ডেটা ডিলিট করেন তিনি। কিন্তু কেন? সেটিও খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। পাশাপাশি ফোনের ডেটা ইউসেজও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার পরেই সন্দীপ ঘোষের ফোনে একটি ডেটা কল আসে।

কেন সেই কল আসে এবং কেনই বা তা ডিলিট করা হল সেটির তথ্য পেতে মরিয়া সিবিআই আধিকারিকরা। অন্যদিকে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা নিয়েও একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। সেমিনার হলেই ধর্ষণ করে খুন করা হয়েছিল তরুণী ডাক্তার ছাত্রীকে? না অন্য জায়গায় ঘটনা ঘটিয়ে সেমিনার হলে দেহ রেখে যাওয়া হয়েছে? সেটিও এখন সিবিআই আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে ঘটনায় মূল অভিযুক্ত ধৃত সঞ্জয়ের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। রবিবার মনোবিদদের সামনে বসিয়ে তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। দীর্ঘ জেরা পর্বে সঞ্জয় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যায় বলে খবর। এমনকি যে তথ্য সে দিচ্ছে তাতেও সন্দেহ রয়েছে। এই অবস্থায় ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের কথা ভাবছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+