ভবানীপুরের ভোটে তিনি কোন দিকে জানালেন শোভন! সিবিআই-এর জিজ্ঞাবাবাদ নিয়েও মুখ খুললেন প্রাক্তন মেয়র
ভবানীপুরের ভোটে তিনি কোন দিকে জানালেন শোভন! সিবিআই-এর জিজ্ঞাবাবাদ নিয়েও মুখ খুললেন প্রাক্তন মেয়র
আইকোর চিটফান্ড মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল ও প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে (sovan chatterjee) এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন প্রতিটি রাজনৈতিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন সুচতুরভাবে।

ভবানীপুরে ভোট নিয়ে প্রতিক্রিয়া
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সাংবাদিকরা শোভন চট্টোপাধ্যায়কে ভবানীপুরের ভোট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভোটদান চলছে। মানুষই বলে দিচ্ছে, মানুষই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি। ভবানীপুরের ফল কী হতে পারে, এই প্রশ্নের উত্তর শোভন চট্টোপাধ্যায় বলেন, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। ভবানীপুরের মানুষ, স্বাভাবিকভাবেই কলকাতার মানুষ তাঁরা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে, তাঁদের রায় দিচ্ছেন। তাঁদের চিন্তার অভিব্যক্তি ব্যালট বক্সে প্রতিফলিত হবে। সবাই তখন জানতে পারবেন।

প্রসঙ্গ ইডিতে জিজ্ঞাসাবাদ
এদিন শোভন চট্টোপাধ্যায় জানান, তাঁকে সিআরপিসির ১৬০ অনুযায়ী সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল এদিন। তাঁকে ডাকা হয়েছিল আইকোর চিটফান্ড মামলার তদন্তে। তিনি মেয়র থাকার সময়ে দক্ষিণ কলকাতার উত্তমমঞ্চ কেনার তদন্তেই তাঁকে জিজ্ঞাসাবাদ। শোভন চট্টোপাধ্যায় বলেন, উত্তরকুমারের প্রতি ভালবাসা আর সেন্টিমেন্টে ভাই তরুণ কুমার-সহ অন্যরা মিলে উত্তর মঞ্চ তৈরি করেছিলেন। সেই মঞ্চ বিক্রি হয়ে যাচ্ছে শুনে মেয়র হিসেবে হস্তক্ষেপ করেছিলেন। আইকোর সেটি হস্তগত করেছিল। তাদের হাত থেকে মঞ্চ ছাড়াতেই আর সেখানে বহুতল হওয়া আটকাতে উদ্যোগ নেয় কলকাতা পুরসভা। সেখানে বহু টাকা খরচ করে আধুনিক করে তোলা হয়েছিল হলটিকে। সেই বিষয়ে তাঁকে যা প্রশ্ন করা হয়েছিল তিনি তার উত্তর দিয়েছেন।

মে মাসে জেল হেফাজতে যেতে হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে
প্রসঙ্গত উল্লেখ্য মে মাসে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার কয়েকদিন পরেই শোভন চট্টোপাধ্যায়-সহ রাজ্যের দুই মন্ত্রী এবং এক বিধায়ককে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। শোভন চট্টোপাধ্যায় ছাড়াও বাকিরা হলেন, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র। তাঁদের সবাইকে ছাড়াতে নিজাম প্যালেসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল মন্ত্রী বিধায়কদের গ্রেফতার করা হলে তাঁকেও গ্রেফতার করতে হবে।

আইকোর মামলার তদন্ত চলছে ২০১৪ সাল থেকে
রাজ্যে চিটফান্ডের রমরমা সময়ে আইকোর সংস্থা বাজার থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা তুলেছিল। গ্রাহকরা টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করার পরে ২০১৪ সালে সিবিআই এই মামলা হাতে নেয়। ইতিমধ্যেই এই মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে এই সংস্থার কর্তা অনুকূল মাইতির মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications