সকলে আরজি করের ঘটনার বিচার চান, নির্যাতিতার বাবাকে ফোন রাজ্যপাল বোসের
আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবাকে টেলিফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিবারের পাশে তিনি রয়েছেন। সকলে পরিবারের সঙ্গে রয়েছেন। এই কথা জানিয়েছেন রাজ্যপাল।
গতকাল বিকেলের পর দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ তিনি দিল্লিতে থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর কথা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর সাক্ষাৎ রয়েছে। এদিন দুপুরে রাজ্যপাল দিল্লি থেকেই ফোন করলেন নির্যাতিতার বাবাকে।

সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে স্বত:প্রনোদিত মামলা হয়। আজ মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চে একাধিক বিষয়কে সামনে রাখা হয়েছে শুনানি চলাকালীন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে আরজি কর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও। ঘটনা সম্পর্কে যথেষ্ট কড়া মনোভাব রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।
শুনানি শেষ হয়ে যাওয়ার পরেই রাজ্যপাল ফোন করেন নির্যাতিতার বাবাকে। তিনি তার পরিচয় দেন। প্রথমে নির্যাতিতার বাবা বুঝতে পারেননি। পরে তিনি নিজেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিনতে পারেন। রাজ্যপাল ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যপালকে নির্যাতিতার বাবা জানিয়েছেন, তিনি জাস্টিস চান। রাজ্যপাল তাঁর কথায় সহমত হয়েছেন। কেবল নির্যাতিতার পরিবার নয়। সকলে ঘটনার বিচার চান। সকলে ওই পরিবারের পাশে রয়েছেন। এই কথা জোর গলায় বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ঘটনার পর কেটে গিয়েছে ১১ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁদের বাড়িতে এখনও যাননি। তবে এদিন তিনি জানিয়েছেন, বাড়িতে যাবেন। বাবা - মায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এখন তিনি দিল্লিতে রয়েছেন। দিল্লি থেকে কলকাতা ফিরেই তিনি তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন। রাজ্যপাল ওই পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
রাজ্যপাল ওই ঘটনার প্রেক্ষিতে একটি চলমান কন্ট্রোল রুম এদিন খুললেন। ০৩৩-২২০০-১৬৪১ এবং ৯২৮৯০-১০৬৮২ এই দুটি নম্বর প্রকাশ করা হয়েছে। কেউ কোনও অভিযোগ আরজি কর ঘটনার প্রসঙ্গে জানাতে চাইলে, এই নম্বরে ফোন করা যেতে পারে। এই কথা রাজ্যপালের তরফ থেকে জানানো হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications