৬ হাজার ২০০ কোটি টাকার জালিয়াতি, বাড়িতে তাল তাল সোনা, কলকাতায় প্রভাবশালী ব্যবসায়ীকে ধরল ইডি
Enforcement Directorate: কোটি কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির রহস্য ফাঁস! এই কেলেঙ্কারির ঘটনায় প্রভাবশালী এক ব্যবসায়ীকে কলকাতায় গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার সকাল থেকে শহরের আট জায়গায় তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। তল্লাশি চালান কনকাস্ট স্টিলের মালিকের বাড়িতেও তল্লাশি চলে। দীর্ঘ তল্লাশি শেষে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইডি।
এমনকী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Enforcement Directorate) র্যাডারে আরও বেশ কয়েকজন প্রভাবশালী রয়েছেন বলেও জানা গিয়েছেন। যদিও কয়েক ঘণ্টা কেটে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এখনও পর্যন্ত বেশ কয়েক জায়গায় তল্লাশি চালাচ্ছেন বলেও জানা গিয়েছে। শহর এবং শহরতলির বিভিন্ন অংশে এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Enforcement Directorate) সূত্রে জানা যাচ্ছে, স্টেট ব্যাঙ্ক সহ দেশের বৃহত ২৭টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন জালিয়াতি চালিয়েছেন ধৃত ওই ব্যবসায়ী। প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। দীর্ঘ তল্লাশিতে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার করেছে ইডি।
বিপুল এই সোনার কোনও বইধ কাগজ দেখাতে পারেনি। ফলে সমস্তটাই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এমনকী ওই ব্যবসায়ীর বাড়ি থেকে একাধিক নথি এবং জমির কাগজও তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ধৃত ওই ব্যবসায়ী একাধিক সংস্থার সঙ্গেও যুক্ত। রয়েছেন ডিরেক্টর পদেও। এই সমস্ত কিছু এখন খতিয়ে দেখা হচ্ছে সংস্থার ভুমিকও এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, বিপুল পরিমান টাকা বিদেশেও পাচার হয়ে থাকতে পারে। ধৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদেের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলেও খবর। বিপুল এই কেলেঙ্কারির তদন্তে নেমে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।
যা খবর, ইডির পাশাপাশি ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত মামলারও তদন্ত করছে সিবিআই।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications