যাদবপুরে আকাশপথে ভোট তদারকিতে নামল 'ড্রোন ক্যামেরা'

কলকাতা, ৩০ এপ্রিল : সেনা, আধাসেনা, রাজ্য পুলিশ তো ছিলই এবার যাদবপুর বিধানসভা কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে ব্যবহৃত হল 'ড্রোন ক্য়ামেরা'। নানা জায়গায় এই ক্যামেরা উড়িয়ে একেবারে আকাশপথে নজরদারি চালাল নির্বাচন কমিশন। যা রাজ্য়ের ভোট ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

পঞ্চম দফা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে

যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবার লড়াই মূলত তৃণমূল প্রার্থী মনীশ গুপ্তর সঙ্গে বাম-কংগ্রেস জোটপ্রার্থী সুজন চক্রবর্তীর। এই কেন্দ্রে বেশ কয়েকটি স্পর্শকাতর বুথ রয়েছে বলেও জানা গিয়েছে।

যাদবপুরে আকাশপথে ভোট তদারকিতে নামল 'ড্রোন ক্যামেরা'

সেইমতো ভোটের আগে বেশ কয়েকদিন আগে থেকেই এলাকার দখল নেয় পুলিশ ও আধাসেনা। কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রেখেছে কমিশন।

তবে এদিন একেবারে নজির সৃষ্টি করে নিরাপত্তা খতিয়ে দেখতে ও সুষ্ঠু ভোট পরিচালনার স্বার্থে ক্যামেরা লাগানো ড্রোন ওড়াল কমিশন। যা রাজ্যের ভোট ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+