সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কেড়েছে। সরকারি বার্তার স্বাভাবিক গাম্ভীর্য এড়িয়ে 'ফিল্মি' ঢঙে তৈরি এই উপস্থাপনা ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে, দুষ্কৃতীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিও ছুঁড়ে দিয়েছে।
পোস্টে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত জনপ্রিয় গানের কথা, 'হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে…’ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে বলা হয়েছে, আর যারা ভোটে বাধা দেবে তাদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা: "জ্বলে গেলে বার্নল ও বোরোলিন সঙ্গে রাখুন।" কমিশন স্পষ্ট করেছে যে, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

এই পোস্ট নিছক রসিকতা নয়, বরং এর মধ্যে রাজনৈতিক বার্তাও নিহিত বলে অনেকে মনে করছেন। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ায়, অনেকেই এটিকে কমিশনের পরোক্ষ পাল্টা জবাব হিসেবে ব্যাখ্যা করছেন।












Click it and Unblock the Notifications