নিয়োগ দুর্নীতিতে ইডির হানার আগেই অয়নের বান্ধবীর কাছে খবর! জেরায় কানু-লাল-তপন-সহ আত্মীয়-পরিজনদের খোঁজ

বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল প্রোমোটর অয়ন শীলের অ্যাকাউন্টে। আবার অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা গিয়েছিল তাঁর এক বান্ধবীর অ্যাকাউন্টে। ইডি তল্লাশির আগের মুহূর্তে সেই বান্ধবীই হোয়াটসঅ্যাপ মেসেজে সতর্ক করার চেষ্টা করেছিলেন অয়ন শীলকে। যা সামনে আসতে অবাক ইডির আধিকারিকরা।

ইডির নজরে আরও এক রহস্যময়ী

ইডির নজরে আরও এক রহস্যময়ী

নিয়োগ দুর্নীতির মামলায় প্রথম সামনে আসে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। তারপর সেখানে নাম জড়িয়েছে কোনও নেতার স্ত্রী কিংবা বান্ধবীর। এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতারের পরে সামনে এল তাঁর এক বান্ধবীর নাম। ইডি সূত্রে খবর, অয়ন শীলের বাড়িতে তল্লাশি অভিযানের আগেই সেই বান্ধবী শুক্রবার রাতে মেসেজ পাঠিয়ে অয়ন শীলকে সতর্ক করার চেষ্টা করেন। তাকে বলেন, পালিয়ে যাও, জিনিস সরিয়ে ফেলো। ইডির অভিযান হতে পারে। কীভাবে ইডির অভিযানের আগে ওই তরুণী আশঙ্কা প্রকাশ করলেন, তা নিয়ে প্রশ্ন ইডির অন্দরমহলে। এই মেসেজ নিয়ে প্রশ্ন করা হলে অয়ন শীল প্রাথমিক ভাবে এড়িয়ে গিয়েছেন বলে খবর ইডির সূত্রে।

অয়ন শীলের বান্ধবী যোগ

অয়ন শীলের বান্ধবী যোগ

সূত্রের খবর অনুযায়ী, নৈহাটির জেলেপাড়ায় অয়ন শীলের সেই বান্ধবীর বাড়ি। তাঁর বাবা স্বাস্থ্য বিভাগের কর্মী ছিলেন। সেই বান্ধবী অয়ন শীলের প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে স্থানীয়রা জানতেন ওই তরুণী মডেলিংয়ের সঙ্গে যুক্ত। অয়ন শীলের সেই বান্ধবীর নাম শ্বেতা চক্রবর্তী বলে ইডি সূত্রে খবর। অয়ন শীলের অফিসে পাওয়া ব্যাঙ্কের ও গাড়ির নথিতে শ্বেতা চক্রবর্তীর নাম পাওয়া গিয়েছে বলে খবর সূত্রের।

অয়ন শীলের সঙ্গে লেনদেন

অয়ন শীলের সঙ্গে লেনদেন

ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত অয়ন শীলের ৩২ টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। যেসব অ্যাকাউন্টে টাকার লেনদন করা হয়েছে তার মধ্যে আত্মীয় ছাড়াও এক বান্ধবী-সহ তিন মহিলার অ্যাকাউন্টও রয়েছে। এই লেনদেনের টাকা নিয়োগ কাণ্ডের কমিশনের বলেই সন্দেহ ইডির।

জেরায় আরও এজেন্টের নাম

জেরায় আরও এজেন্টের নাম

ইডি সূত্রে দাবি করা হয়েছে, অয়ন শীলকে জেরায় আরও এজেন্টদের নাম উঠে আসছে। এইসব এজেন্টদের মধ্যে কানু দা, এমডি, লাল ও তপন এই চার নাম সামনে এসেছে। এরা পুরসভায় চাকরির ক্ষেত্রে সুপারিশ করেছে বলে সূত্রের খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, সরকারিভাবে দায়িত্ব না থাকলেও, পুরসভায় পরীক্ষার ব্যবস্থা করা থেকে চাকরিতে যোগদান, পুরো বিষয়টি দেখাশোনা করতেন অয়ন শীল। প্রোমোটরের অফিসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার পাতার নথির মধ্যে যেমন ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট পাওয়া গিয়েছে, ঠিক তেমনই ২০১২ সালের পরীক্ষার ওএমআর শিট, পুরসভায় নিয়োগ পরীক্ষার ওএমআর শিটও মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+