Municipality Recruitment Scam: পুর নিয়োগে দুর্নীতি হয়েছে 'কোড' নামে! রাজ্যের আরও এক মন্ত্রী ইডির নজরে
Municipality Recruitment Scam: পুর নিয়োগে কোড নাম ব্যবহার করে দুর্নীতি করা হয়েছে। ইডি এই কোড নাম ডিকোডে ব্যস্ত। এব্যাপারে রাজ্যের এক মন্ত্রীর নাম সামনে এসেছে বলে দাবি ইডির সূত্রে। এব্যাপারে আরও তথ্য জোগাড়ে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তবে এখনও পর্যন্ত পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখন কাউকে গ্রেফতার করেনি ইডি কিংবা সিবিআই।
আদালতের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত শুরু করে সিবিআই। তারপর সেখানে যুক্ত হয় ইডি। সেই ইডিই এখন ব্যস্ত পুর নিয়োগ দুর্নীতিতে সাংকেতিক শব্দের পাঠোদ্ধারে। সাংকেতিক শব্দের আড়ালে বর্তমান মন্ত্রীর পাশাপাশি প্রাক্তন দুই মন্ত্রীর ওপরেও নজরদারি করছেন ইডির আধিকারিকরা।

স্কুলের প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রথমে গ্রেফতার হন কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। পরে তাঁদের সূত্র ধরে অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তরফে সল্টলেকে অয়ন শীলের অফিস ও বাড়িতে তল্লাশি চালানোর সময় বহু ওএমআর শিটের পাশাপাশি বেশ কিছু নথি পান তদন্তকারী আধিকারিকরা।
সেই নথি থেকেই একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসে পড়ে। বাজেয়াপ্ত করা নথিতে প্রথমে কিছু কোড ওয়ার্ড দেখে সন্দেহ হয় ইডির আধিকারিকদের। ইডির সূত্রে খবর, সেইসব নথিতে এমএম, এ, এসবি, ডিআই ও সিএইচের মতো কোড ওয়ার্ড পেয়ে তার রহস্য ভেদে নামেন তদন্তকারীরা।
সেই তদন্ত থেকেই রাজ্যের প্রাক্তন ও বর্তমান মন্ত্রীদের নাম সামনে আসে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে ইডি। এরপর বর্তমান মন্ত্রী সম্পর্কে খোঁজ খবর করা শুরু হয়েছে। ইডি সূত্রে দাবি করা হয়েছে, ওই মন্ত্রী ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।
ইডির সূত্রে দাবি, ওই কোড নামের আড়ালে রয়েছে সুপারিশ করা ব্যক্তির নাম। সেখানে যেমন মন্ত্রী রয়েছেন, কোথাও অয়ন আবার কোথাও চেয়ারম্যান শব্দ রয়েছে বলে দাবি ইডির। চেয়ারম্যান বলতে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যানকে বোঝানো হয়েছে বলে দাবি ইডির।
ইডির দাবি জেরায় অয়ন শীল জানিয়েছেন, পুর নিয়োগে দুর্নীতির শুরু ২০১৪-১৫ সাল থেকে। সেই সময় থেকে অন্তত ৬০ টি পুরসভায় কর্মী নিয়োগের বরাত পেয়েছিল অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন। এক-একটি পুরসভায় প্রায় ১০০ জন হিসেবে ছয়হাজার নিয়োগ করা হয়েছিল অয়ন শীলের সংস্থার মাধ্যমে। তার মধ্যে প্রায় পাঁচ হাজার নিয়োগের ফল বিকৃত করা হয়েছিল বলে দাবি ইডির সূত্রের।
সেইসব নিয়োগের মধ্যে কতজনের জন্য মন্ত্রী নাম সুপারিশ করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও সেই সময়কার মন্ত্রী-বিধায়কদের সম্পর্কেও তথ্য জোগাড়ের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ করে ফেলেছেন ইডির আধিকারিকরা।
প্রথমে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তারপরে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় ইডি। টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং বরাহনগরের বর্তমান চেয়ারম্যান অপর্ণা মৌলিককে দেখা গিয়েছে বারে বারে ইডির দফতরে হাজিরা দিতে। এরই মধ্যে সাংকেতিক শব্দের উদ্ধারের পর আরও এক মন্ত্রীর ব্যাপারে ইডির তৎপরতা শুরু করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications