কলকাতার সংস্থার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন ভঙ্গের অভিযোগ! ৭২২০ কোটি টাকার নোটিশ ইডির
কলকাতার সংস্থার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন ভঙ্গের অভিযোগ! ৭২২০ কোটি টাকার নোটিশ ইডির
বৈদেশিক মুদ্রা আইন ভঙ্গের ইডির নোটিশ কলকাতার এক সংস্থাকে। এখনও পর্যন্ত কলকাতার অনেক সংস্থাকেই এই নোটিশ দিয়েছে ইডি। কিন্তু সবগুলির থেকে এই নোটিশ আলাদা এই কারণে, এক্ষেত্রে যে অঙ্কের নোটিশ হয়েছে, তার এখনও পর্যন্ত সব থেকে বড়।

ইডির নোটিশ কলকাতার সংস্থাকে
ইডির তরফ থেকে কলকাতা ভিত্তিক সংস্থা শ্রী গণেশ জুয়েলারি হাউস ও তাদের প্রোমোটর নীলেশ, উমেশ ও কমলেশ পারেখকে নোটিশ দেওয়া হয়েছে। তাতে অভিযোগ করা হয়েছে, অঅনুমোদিত বৈদেশিক মুদ্রার লেনদেন, ভারতের বাইরে বৈদেশিক মুদ্রা রাখা এবং দেশের বাইরে ৭২২০ কোটি টাকা সরিয়ে ফেলা।

একের পর এক অপরাধের অভিযোগ
ইডির তরফে দাবি করা হয়েছে, তদন্ত দেখা গিয়েছে, পারেখরা দিনের পর দিন অপরাধ করে চলেছে। নীলেশ পারেথের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো, রাজস্ব দফতরের গোয়েন্দা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এনফোর্সমেন্ট ডিরেক্টর এমন কী আন্তর্জাতিকভাবেও বিভিন্ন মামলা চলছে। সুইৎজারল্যান্ডেও একটি মামলার জন্য চিঠি দেওয়া হয়েছে।

আরবিআই-এর ইচ্ছাকৃত ঋণখেলাপির কালিকায়
অভিযুক্তদের অপর কোম্পানি ইডি ফিট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও ফেমার মামলা চলছে। পাশাপাশি শ্রী গণেশ জুয়েলারি হাউজ আরবিআই-এর যে ১০০ ইচ্ছাকৃত ঋণ খেলাপির সারা ভারতে রয়েছে, সেই তালিকায় স্থান করে নিয়েছে।

ব্যাঙ্কের সঙ্গে আর্থিক প্রতারণা
অভিযুক্তরা বিভিন্ন দেশে নিত্য নতুন শাখা খুলে ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছে এবং টাকা বিদেশে পাঠিয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে ইডির তরফ থেকে।












Click it and Unblock the Notifications