চাকরি বিক্রিতে দলের যোগ! শান্তনুকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য, দাবি ইডি সূত্রের
শনিবার হেফাজতে পাওয়ার পরে ইডির টানা জেরার মুখে তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি। তিনি নাকি নিয়োগ দুর্নীতিতে অনেক কিছু স্বীকার করছেন, দাবি ইডি সূত্রের।
টাকার বিনিময়ে তিনি চাকরি করে দিয়েছেন, দাবি ইডির। তাঁর বাড়ি থেকে চাকরি প্রার্থীদের তালিকাও পাওয়া গিয়েছে। এটা আগেই জানা গিয়েছিল। কিন্তু তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর পরে ইডির দাবি, সরকারি চাকরিতে বদলির ক্ষেত্রে টাকার বিনিময়ে ব্যবস্থা করতেন শান্তনু। এছাড়াও চাকরি বিক্রিতে তৃণমূল যোগের কথাো তিনি নাকি স্বীকার করে নিয়েছেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

দুর্নীতির সঙ্গে যোগ নেই, দাবি করেছিলেন শান্তনু
কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তারপরে শান্তনু ব্যানার্জিকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পরেও তিনি দাবি করেছিলেন দুর্নীতিতে তাঁর যোগ নেই। আর জেলবন্দি অনেকেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন শান্তনু। যদিও শান্তনু ব্যানার্জিকে গ্রেফতার আগে তাঁর বাড়িতে নিয়োগপ্রার্থীদের তালিকা পাওয়া নিয়ে ইডির দাবির ব্যাপারে তিনি কোনও উত্তর দেননি। আবার তাঁকে গ্রেফতারের পরে হুগলি জুড়ে একের পর এক জায়গায় ছড়িয়ে থাকা সম্পত্তি নিয়েও তিনি কোনও উত্তর সংবাদ মাধ্যমকে দেননি।

ইডির বিস্ফোরক দাবি
শান্তনু ব্যানার্জিকে হেফাজতে পাওয়ার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। তারপর থেকেই চলছে জেরা। আর একের পর এক বিস্ফোরক দাবি করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে গাবি করা হয়েছে, শান্তনু ব্যানার্জি নাকি চাকরি বিক্রিতে দল তৃণমূলের যোগের কথা স্বীকার করে নিয়েছেন। শুধু চাকরি প্রার্থীদেরই নয়, তৃণমূল সদস্যদের চাকরি পাইয়ে দিতে, তাঁদের নথিও তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিতে শান্তনু, সেই কথাও নাকি স্বীকার করেছেন তিনি।
ইডির সূত্রের দাবি অনুযায়ী, গত জানুয়ারিতে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জানা গিয়েছে, শুধু অযোগ্য প্রার্থীরাই নন, দলের সদস্যরা চাকরির দাবি করায়, তাঁদের আবেদনপত্র নিয়ে দলেরই নেতাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই চক্র সম্পর্কে পুরো তথ্য এখন ইডির হাতে, বলে সূত্রের দাবি।

সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন
শুধু টাকার বিনিময়ে চাকরির অভিযোগই শুধু নয়, মোটা টাকার বিনিময়ে সরকারি কর্মীদের পছন্দ মতো জায়গায় বদলিও করিয়ে দিতেন তিনি। এব্যাপারে আলাদা রেট ছিল বলেও ইডি সূত্রে দাবি করা হয়েছে।

শান্তনুর সঙ্গে কোন কোন নেতার যোগ
শান্তনু ব্যানার্জির সঙ্গে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের যোগাযোগের প্রমাণ ইডি আগেই পেয়েছিল। এবার হেফাজতে পাওয়ার পরে শান্তনু ব্যানার্জির সঙ্গে কোনও কোনও তৃণমূল নেতার চাকরি দুর্নীতি নিয়ে যোগ রয়েছে, তা বের করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications