পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বড় পদক্ষেপ

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে তিনি প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। আইনি প্রক্রিয়া শেষে ইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার দেখান।

ইডি সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় সুজিত বসুর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই অসঙ্গতির জেরেই ইডি তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। শারীরিক পরীক্ষা শেষে তাঁকে হেফাজতে নেওয়া হবে এবং মঙ্গলবার সকালে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে ইডি।

উল্লেখ্য, তৃণমূল নেতা সুজিত বসু দীর্ঘ সময় ধরে এই নিয়োগ দুর্নীতির মামলায় ইডির নজরে ছিলেন। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধ নিয়োগের গুরুতর অভিযোগ রয়েছে। গত ৬ এপ্রিল, বিধানসভা ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে গোটা নির্বাচন পর্ব জুড়ে ইডি তাঁকে একাধিকবার হাজিরার নোটিস পাঠিয়েছিল।

সেই সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সময় চেয়েছিলেন। আদালতের নির্দেশ মেনে বিধাননগরের এই তৃণমূল প্রার্থী ভোট চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে যান। তবে ভোট শেষ হতেই গত ১ মে তিনি আইনজীবীসহ ইডির তদন্তকারীদের মুখোমুখি হন।

সোমবারের জিজ্ঞাসাবাদ পর্বে সুজিত বসুর সঙ্গে তাঁর ছেলেও ইডির দফতরে হাজিরা দেন। তাঁদের দু’জনকেই দীর্ঘক্ষণ জেরা করা হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রীকে প্রথমে আটক ও পরে গ্রেফতার দেখানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+