Calcutta High Court: পুলিশকে দেওয়া হয় ১ লাখ ৭৫ হাজার টাকা! ঢোলাহাট কাণ্ডে বিস্ফোরক পরিবার
Calcutta High Court: জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ঢোলাহাটের যুবকের রহস্য (Dholahat Death) মৃত্যুতে বিস্ফোরক দাবি নিহতের পরিবারের। শুধু তাই নয়, ওই যুবককে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে অভিযোগও পরিবারের।
আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে একের পর এক চাঞ্চল্যকর দাবি মৃতের পরিবারের। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে রাজ্য প্রশাসন।

গত কয়েকদিন আগে ঢোলাহাট থানার (Dholahat Death) ঘাটবকুলতলা এলাকার বাসিন্দা আবু সিদ্দীক হালদারের মৃত্যু হয়। কলকাতার একটি নার্সিংহোমে মৃত্যু হয়। আর এরপরেই পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগে সরব হয় মৃতের পরিবার।
একটি চুরির ঘটনায় গত কয়েকদিন আগেই আবুকে গ্রেফতার করে পুলিশ। আর সেই সময় আবুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার জেরেই মৃত্যু বলে দাবি পরিবারের লোকজনের।
আর এরপরেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। এমনকি ঘটনাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আবু সিদ্দীক হালদারের পরিবার। আজ সেই মামলার শুনানি হয়। শুনানিতে একের পর এক বিস্ফোরক দাবি করেন মৃতের পরিবার। দাবি, ব্যাপক অত্যাচার করা হয়েছে। এমনকি ইলেকট্রিক শক পরজনবত পুলিশ আবুকে দিয়েছে বলে অভিযোগ আইনজীবীর।
এমনকি জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। কার্যত বিস্ফোরক দাবি আবুর পরিবারের। অন্যদিকে রাজ্যের আইনজীবী বলেন, গত ৩ জুলাই রাত ৮:০৫ মিনিটে মৃত যুবকের কাকা মহসিন হালদার থানায় একটি অভিযোগ করেন। যেখানে সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগে মামলা হয়। মৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, দাবি রাজ্যের।
শুধু তাই নয়, এরপর রাজ্য পুলিশি হেফাজতের আবেদন জানায়, কিন্তু বিচারক জামিন দেন। কিন্তু
২৩ শে জুন থেকে থানার সিসিটিভি বিকল বলে আদালতে জানান সরকারি আইনজীবী।
এই বিষয়ে (Calcutta High Court) কাকদ্বীপ আদালতের বিচারককে এবং Webel-কে জানানো হয়েছে। এমনকি ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করা হয়েছে বলেও আদালতে জানায় রাজ্য। আইনজীবীর দাবি, হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি যে মৃতের জন্ডিস ছিল, যার কারণে তার ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এর মাত্রা বেড়ে গিয়েছিল। অন্যদিকে এই ঘটনা ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।












Click it and Unblock the Notifications