বিদ্বেষ ভুলে নতুন পৃথিবীর বার্তা দিয়ে ৫০ বছরে পা রাখল দক্ষিণ কলকাতার এই মণ্ডপ

উত্তর থেকে দক্ষিণ, শুরু হয়ে গিয়েছে পুজার কাউন্ট ডাউন। আজ প্যান্ডেল হপিংয়ে দক্ষিণের পুজো লিস্টে থাকলে ঘুরে আসুন বাঁশদ্রোণীর কাছে ব্রহ্মপুর হরিসভা সর্বজনীনের পুজো। এবার ৫০ বছরে পা দিল এই পুজো।

এবার তাঁদের থিম 'বেঁধে রাখ প্রাণ'। মণ্ডপ জুড়ে তীর-কাঠি আর লাল-সুতোর কাজ রয়েছে। লাল- রঙা সুতো দিয়ে পুরো মণ্ডপ সাজানো হয়েছে। উদ্যোগতারা জানালেন, বিদ্বেষ ভুলে নতুন পৃথিবীর বার্তা দিচ্ছে এই মণ্ডপ। সম্প্রীতির ভাবনা থেকে বেঁধে রাখ প্রাণ থিম দিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। ছোটবেলার থেকে আমরা জেনে আসি, সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ! এক সূত্রে সবাইকে বেঁধে রাখার এই বার্তাকেই অন্যভাবে আরও বৃহৎ আকারে এই পুজো মণ্ডপ এবার দর্শনার্থীদের কাছে তুলে ধরছে। ঐক্যের বাতাবরণই এখানে মূল থিম।

যে কোনও পুজোয় দেব-দেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে অন্যতম সরঞ্জাম লাল-সুতো। মণ্ডপের অনেকটা অংশ জুড়ে লাল-সুতোর কাজ দেখতে পারবেন দর্শনার্থীরা। সেই সঙ্গে মণ্ডপের ভিতর আলোকসজ্জাতেও চমক থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+