রেড রোডে কার্নিভাল : বেশ কিছু রাস্তায় গতিপথ পরিবর্তন
রেড রোডে কার্নিভালের জেরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
রেড রোডে কার্নিভালের জেরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে রেড রোডে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার কারণে বৃহস্পতিবার রাত ১২ টা থেকেই বন্ধ করে দেওয়া হয় রেড রোড। রেড রোডের পরিবর্তে কোন রাস্তা দিয়ে বাস বা গাড়ি যাবে, তার রুট প্ল্যান আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ডাফরিন রোড, লার্ভাস রোডে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। একমুখী করে দেওয়া হয়েছে। তবে এজেসি বোস রোড, নিউ রোড, চৌরঙ্গী রোড,আউটট্রাম রোড দিয়েও, মেয়ো রোড, রানি রাসমণি অ্যাভিনিউ যান চলাচলের জন্য খোলা রয়েছে।
এদিন বিকেল ৪টেয় কার্নিভাল শুরু হচ্ছে। তাই এদিন দুপুর ২টো থেকে খিদিরপুর রোড বন্ধ রয়েছে। সমস্ত পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়, দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে কার্নিভ্যালের গাড়িগুলিকে পলাশী গেট রোডে রেখে নিজেদের ট্যাবলোতে প্রস্তুত হয়ে নেওয়ার জন্য। প্রত্যেক পুজোকে রেড রোডে নিয়ে আসা এবং রেড রোড পার করিয়ে ঘাটে রওনা করিয়ে দেওয়ার জন্য থাকবেন এক জন করে সাব ইনস্পেক্টর।
এছাড়াও উপস্থিত থাকবেন ডেপুটি কমিশনার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একাধিক অফিসার। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক দুই থেকে তিনটি ট্যাবলো দেখাতে পারবেন। একটি পুজোর সর্বাধিক ৫০ জন সদস্যের বেশি থাকতে অনুমতি দেওয়া হবে না। সবমিলিয়ে মোট সত্তরটির বেশি পুজো কমিটি এখানে অংশ নিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications