দুর্গাপুজোতেও জোর বাঙালি অস্মিতায়! অরূপের পরামর্শে অভিনব থিমে চমক অশোকনগর সর্বজনীনের

দুর্গাপুজোর মণ্ডপেও বাঙালি অস্মিতা! কলকাতা হোক বা জেলা, অনেক জায়গাতেই এবার পুজোর থিম বাংলা ও বাঙালি এবং বাঙালি অস্মিতা সম্পর্কিত।

ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন তিনি। এবার দেখা যাচ্ছে, অনেক পুজোমণ্ডপেই বাঙালি অস্মিতা স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টা।

মন্ত্রী অরূপ বিশ্বাসের পরিকল্পনায় এবার প্রতিমা তৈরি হয়েছে টালিগঞ্জের ৯৭ নম্বর ওয়ার্ডে। অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের প্রয়াস- 'বাংলা আমার মায়ের ভাষা'। এখানে প্রতিমার বিশেষত্ব হলো মায়ের দুই কোলে লক্ষ্মী ও সরস্বতী বসে রয়েছেন। দেবী সরস্বতীর হাতে রয়েছে 'বর্ণপরিচয়' ও মা লক্ষ্মীর হাতে 'সহজ পাঠ'। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী স্লেটে লিখে বাংলা ভাষার প্রচারের দায়িত্বে কার্তিক ও গণেশ। প্রতিমা শিল্পী নব পাল। পুজো কমিটির সদস্যদের উৎসাহিত করে এলেন টালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিকে, আজ কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, সিনিয়র অফিসারদের সঙ্গে নিয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর মণ্ডপে ব্যবস্থাপনা পরিদর্শন করলেন। এর মধ্যে ছিল চেতলা অগ্রণী ক্লাব, সুরুচি সংঘ, বেহালা নতুন দল, কেঁদুয়া শান্তি সংঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, একডালিয়া এভারগ্রিন, টালা প্রত্যয় এবং কলেজ স্কোয়ার। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখা, যাতে সকল নাগরিক নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন। এদিনই শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শন সেরেছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+