ধর্মস্থান খোলার অনুমতি মিলেছে রাজ্যে, কিন্তু করোনা আতঙ্কে অন্য সিদ্ধান্ত বেলুড় মঠ, দক্ষিণেশ্বরের

ধর্মস্থান খোলার অনুমতি মিলেছে রাজ্যে, কিন্তু করোনা আতঙ্কে অন্য সিদ্ধান্ত বেলুড় মঠ, দক্ষিণেশ্বরের

করোনা লকডাউনের মধ্যেই ১ জুন থেকে রাজ্যে খুলে যাচ্ছে মন্দির, মসজিদ, গির্জার দরজা। শুক্রবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্করী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনা সংক্রমণের আতঙ্কে ১ তারিখ থেকে খুলছে না বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। জানিয়ে দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।

মন্দির, মসজিদে ছাড়

মন্দির, মসজিদে ছাড়

রাজ্যে যখন করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। ঠিক তখনই ১ জুন থেকে একাধিক ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জুন থেকে রাজ্যের সর্বত্র মন্দির, মসজিদ এবং গির্জার দরজা খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ১০ জনের বেশি যাওয়া যাবে না। এবং স্যানিটাউজেশন প্রতিনিয়ত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

 খুলছে না দক্ষিণেশ্বর, বেলুড় মঠ

খুলছে না দক্ষিণেশ্বর, বেলুড় মঠ

রাজ্য সরকার অনুমতি দিলেও এখনই দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের দরজা খুলছে না সর্বসাধারণের জন্য। কারণ এই দুটি জায়গাতেই বিপুল পরিমান মানুষের ভিড় হয়। রাজ্য সরকারের নির্দেশিকা থাকলেও ভিড় বেশি হতে পারে এই আশঙ্কায় এখনই এই দুটি জায়গায়র দরজা না খোেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই কর্তৃপক্ষই জানিয়েছে সেকথা।

 বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

এদিকে রাজ্যে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৭ জন। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এখনও পর্যন্ত যা সর্বাধিক । পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করায় করোনা সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করা হচ্ছে। এই নিয়ে রেলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

 করোনা এক্সপ্রেস চালাচ্ছে রেল

করোনা এক্সপ্রেস চালাচ্ছে রেল

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন ঠাসাঠাসি করে শ্রমিক ট্রেনে পাঠানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। জল খাবার কিছু দেওয়া হচ্ছে না। যার কারণে অনেকেই মারা যাচ্ছেন। এই নিয়ে রেলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+