হাইকোর্টে পঞ্চায়েত মামলা! মঙ্গলবার একাধিক বিষয়ে নিষ্পত্তির সম্ভাবনা
মঙ্গলবার জানা যেতে পারে আদৌ ১৪ মে রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কিনা। মঙ্গলবার ই-মনোনয়ন সংক্রান্ত সিপিএম-এর করা মামলায় রায় দানের কথা রয়েছে।
মঙ্গলবার জানা যেতে পারে আদৌ ১৪ মে রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কিনা। মঙ্গলবার ই-মনোনয়ন সংক্রান্ত সিপিএম-এর করা মামলায় রায় দানের কথা রয়েছে। অন্যদিকে প্রায় একই সময়ে পঞ্চায়েত ভোটে নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের বেঞ্চে।

সোমবার ই-মনোনয়ন বিষয়ে উত্তর নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এবিষয়ে আদালতের তরফে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, সোমবার আদালতকে নির্বাচন কমিশনের তরফে সিপিএম-এর দেওয়া কাগজপত্রের কথা বলা হয়। এই সময় ক্ষিপ্ত বিচারপতি সমাদ্দারের ডিভিশন বেঞ্চ বলেন, আপনাদের ঘুম এখনও ভাঙেনি।
ভোটে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কংগ্রেস ও রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ হাইকোর্টে মামলা করেছে, সেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। পাশাপাশি ভোটে নিরাপত্তার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications