লোকসভার আগে কি তৃণমূল লড়াইয়ের জায়গায় থাকবে? বাংলায় নতুন সূর্য ওঠার ডাক দিলীপ ঘোষের

Dilip Ghosh: সারা ভারতকে চারটে জোনে ভাগ করে আলাদা করে অযোধ্যা যাত্রার বন্দোবস্ত করা হচ্ছে। এদিন সকালে ইকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সব রামভক্ত যাতে অযোধ্য দর্শন করতে পারেন, তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ৪২ টি আসনের সবকটি দখলের ডাককে কটাক্ষ করেছেন তিনি।

সারা দেশের কোটি কোটি মানুষ অযোধ্যায় যেতে চান মন্দির দর্শনের জন্য। একসঙ্গে যাতে বেশি মানুষ যেখানে গিয়ে অসুবিধায় না পড়েন, তার জন্য ২২ জানুয়ারির পরে যাতে সাধারণ মানুষ দর্শন করতে পারে, তার জন্য সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্য থেকে স্পেশাল ট্রেন চালানো হবে অযোধ্যার উদ্দেশে। তার মধ্যে প্রথম ট্রেনটি বাংলা ছেড়ে যাবে ২৯ জুলাই। এদিন এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ।

বাংলায় নতুন সূর্য ওঠার ডাক দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ জানিয়েছেন, আপাতত পাঁচটি ট্রেন যাবে। যাঁরা যাবেন, তাঁদেরকে ১৬০০ টাকা আগে জমা দিতে হবে। তারপর রেলের পাশ পাওয়া যাবে। ট্রেনে ওঠার পর থেকে বাড়ি ফেরা পর্যন্ত দায়িত্ব তাদের। অযোধ্যায় বাংলাভাষী স্বেচ্ছাসেবক থেকে শুরু করে খাওয়া-থাকার যাবতীয় বন্দোবস্ত হবে বলেও আশ্বস্ত করেছেন দিলীপ ঘোষ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের সবকটি দখলের ডাক দিয়েছেন, দলের নেতাদের কাছে। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ৪২ টির মধ্যে ৪২ টিই দখলের ডাক দিয়েছিলেন। তারপর কী হয়েছিল সবাই জানেন। তাঁর (মমতা) দলের ১২ টা আসন বিজেপি দখল করেছিল। এবার আর বারোটা গেলেই দিদিমনি চুপ হয়ে যাবেন, তার দিল্লির কথা বলবেন না, কটাক্ষ করেছেন তিনি।

দিলীপ ঘোষ বলেছেন, উনি পার্টিটাকে বাঁচিয়ে রাখুন, নেতাদের বাঁচিয়ে রাখুন। যেভাবে উইকেট পড়ছে আর সিবিআই-ইডি সক্রিয় হচ্ছে, তাতে সব দুর্নীতিকে বের করা হবে। লোকসভা নির্বাচনের আগে কি ভোটে লড়ার মতো পরিস্থিতি কিংবা সংগঠন থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মানুষ চাইছেন, তাড়াতাড়ি এটা পরিষাক হোক, তাহলে বাংলার নতুন সূর্য উঠবে।

রাজ্যের বিভিন্ন জায়গায় ২২ জানুয়ারি বড় স্ক্রিনে রাম মন্দিরের উদ্বোধন দেখতে গিয়ে আদালতে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন। তিনি কটাক্ষ করে প্রশ্ন করেছেন, উনি (মমতা) সংহতির মিছিল করবেন, তাতে সমস্যা হবে না? সেই সংহতির মিছিল তিনি কাদের নিয়ে করবেন, যারা উৎপাত করে, দাঙ্গা বাধায়, সিএএ-র সময় ট্রেনে আগুন লাগিয়েছিল, তাদের নিয়েই, বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+