Dilip Ghosh-Rinku Mazumdar Marriage: বিয়ের পর কোথায় হানিমুনে যাবেন দিলীপ ঘোষ? শেয়ার করলেন 'গোপন' তথ্য
Dilip Ghosh-Rinku Mazumdar Marriage: বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একেবারে টানটান উত্তেজনা! অবশেষে শ্রীমান থেকে শ্রীযুক্ত হলেন দিলীপ ঘোষ। আরএসএসের বাধা উপেক্ষা করেই বিজেপি নেত্রী রিঙ্কুকে বিয়ে সারলেন। একেবারে ঘরোয়া ভাবে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়েই এই বিয়ের অনুষ্ঠান হয়। প্রথমে বৈদিক মতে এরপর আইনি ভাবে চার হাত এক হল দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের।
আর এরপরেই সিঁদুর রাঙ্গা নববধুকে (Dilip Ghosh-Rinku Mazumdar Marriage)সঙ্গে নিয়েই সংবাদমাধ্যমের সামনে আসেন দিলীপ ঘোষ। সবার আশীর্বাদ চান। একই সঙ্গে স্পষ্ট করে দেন যে, বিয়ে করলেও রাজনীতি থেকে সরে আসছেন না। দল যা দায়িত্ব দেবে সেই মতোই কাজ করবেন।

তবে বিয়ের পর বিদেশে যাবেন না দেশে যাবেন, এই প্রশ্নে সরাসরি দিলীপ ঘোষ কিছু না জানালেও এটা জানিয়েছেন, বিদেশ কেন, দেশেই এত সুন্দর জায়গা রয়েছে। অর্থাৎ কোনও জায়গা নির্দিষ্ট করে না বললেও দিলীপের ইঙ্গিত, হানিমুনে গেলে দেশের মধ্যেই কোনও পছন্দের জায়গায় তিনি যাবেন।
এমনিতে পশ্চিম মেদিনীপুরের ছেলে দিলীপ হাতের কাছেই জঙ্গল এবং অনতিদূরে সমুদ্র দেখে বড় হয়েছেন। সঙ্ঘের কাজ করতে গিয়ে সারা দেশ ঘুরেছেন। পরে বিজেপিতে যোগ দিয়েও দেশের নানা প্রান্তে ঘুরেছেন। এমনকী বাংলার পাহাড়ি এলাকা উত্তরবঙ্গেও বহুবার দিলীপ দলীয় কাজে গিয়েছেন।
ফলে সব বাঙালির মতোই পাহাড় না সমুদ্র কোন জায়গা তাঁর প্রিয় সেটা নিয়ে কোনওদিন মুখ না খুললেও হানিমুনে গেলে দেশের মাটিতেই কোনও এক জায়গা যে তিনি বেছে নেবেন, বিয়ে সেরে প্রথম প্রতিক্রিয়ায় সেই ইঙ্গিত তিনি দিয়েই রাখলেন।
Dilip Ghosh-Rinku Mazumdar Marriage: রাজনীতিতে থাকবেন
এদিন দিলীপ (Dilip Ghosh-Rinku Mazumdar Marriage) আরও জানান, দল যা দায়িত্ব দেবে তা কাঁধে তুলে নেব। একই সঙ্গে বাংলায় পরিবর্তনের ডকা দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার আগে এই স্লোগান খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, দল যে কাজ দেবে তাই দুজনে মিলেই সারবেন বলেও মন্তব্য করবেন এদিন দিলীপ ঘোষ। একই সঙ্গে জানান, মায়ের দায়িত্ব এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আলোচনা করে দায়িত্ব নেওয়ার কথা রিংকু জানিয়েছেন বলে জানান বিজেপি নেতা।
জানা যাচ্ছে, আগামীকাল শনিবার সকালে প্রথমে হাঁটতে যাবেন ইকো পার্কে। এরপর মেদিনীপুর চলে যাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications