মেয়র নির্বাচনে উপযুক্ত প্রার্থী ইস্যু! কটাক্ষ দিলীপের, পাল্টা দিলেন মমতা

বিধানসভায় কেএমসি সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন ১২২ জন কাউন্সিলরের মধ্যে উপযুক্ত কাউকেই কি পাওয়া গেল না। এই কটাক্ষের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় কেএমসি সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন ১২২ জন কাউন্সিলরের মধ্যে উপযুক্ত কাউকেই কি পাওয়া গেল না। এই কটাক্ষের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির প্রধানমন্ত্রী কিংবা সভাপতি পদে কেন নরেন্দ্র মোদী ও অমিত শাহকে বসানো হল। সেখানে কি এর থেকে কোনও উপযুক্ত ছিল না।

মেয়র নির্বাচনে উপযুক্ত প্রার্থী ইস্যু! কটাক্ষ দিলীপের, পাল্টা দিলেন মমতা

বাম ও কংগ্রেস কেএমসি সংশোধনা বিল নিয়ে আলোচনায় অংশ না নিলেও, বিজেপি আলোচনায় অংশ গ্রহণ করে। বিধানসভায় বিল নিয়ে নিজের বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

বিল নিয়ে আলোচনা করতে গিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ১২২ জন কাউন্সিলরের মধ্যে কি কাউকে উপযুক্ত হিসেবে পাওয়া যায়নি? যদিও দিলীপ ঘোষের এই বক্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা দলের ব্যাপার। বিজেপিতে নরেন্দ্র মোদী ছাড়াও প্রধানমন্ত্রী পদে উপযুক্ত হিসেবে একাধিক ব্যক্তি রয়েছেন। একথা প্রযোজ্য অমিত শাহের ক্ষেত্রেও। সূত্রের খবর অনুযায়ী, বাইরে থেকে এনে অমিত শাহকে জুড়ে দেওয়া হয়েছে বলে কটাক্ষ করেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+