মমতাকে বিজেপির ‘গুঁতো’! মুখ্যমন্ত্রীর ‘চেহারা’র বর্ণনায় অশালীন তোপ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়, পুলিশ থেকে শুরু করে সিপিএম, যাদবপুরের ছাত্রছাত্রীরা কেউই বাদ গেলেন না দিলীপ ঘোষের কু-কথার বর্ষণ থেকে।

একের পর এক অশালীন কথার বর্ষণ করলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়, পুলিশ থেকে শুরু করে সিপিএম, যাদবপুরের ছাত্রছাত্রীরা কেউই বাদ গেলেন না দিলীপ ঘোষের নিশানা থেকে। বুধবার আইন অমান্য কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আশালীন মন্তব্য করেন তিনি।

মমতাকে বিজেপির ‘গুঁতো’! মুখ্যমন্ত্রীর ‘চেহারা’র বর্ণনায় অশালীন তোপ দিলীপের

তিনি সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারার বর্ণনা দিয়ে বেনজির আক্রমণে সামিল হন। দিলীপবাবু বলেন, 'বিজেপির এমনই গুঁতো যে মুখ্যমন্ত্রীর মুখ শুকিয়ে আমড়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কী চেহারা হয়েছে একবার দেখুন!' এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে মন্থরার সঙ্গেও তুলনা করেন।

দিলীপবাবু বলেন, 'এ কী কথা শুনিলাম মন্থরার মুখে।' তাঁর কথায়, 'ত্রিপুরায় লেনিনের মুর্তি ভাঙা হয়েছে, এখানে মুখ্যমন্ত্রীর হৃদয়ে ব্যথা লাগছে। ত্রিপুরায় বিজেপি জিতেছে, এবার লক্ষ্য বাংলা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর মন্ত্রিসভার সদস্যরা ভয় পেয়ে গিয়েছেন।'

ছড়া কেটে তিনি বলেন, 'ত্রিপুরা গেল, দিল্লি গেল, এবার বাংলা বলে যাই যাই, ভয় পেয়েছে দিদিভাই।' মমতাকে কটাক্ষ করে লালাকেল্লা দখলের প্রত্যুত্তর দিয়েছেন- 'এবার বাংলা, পারলে সামলা' বলে। তাঁর যুক্তি, 'বাংলাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর কোথাও পালাবার জায়গা নেই। একদিকে আসাম-ত্রিপুরা, অন্যদিকে বিহার- উত্তরপ্রদেশ, কোথায় পালাবে তৃণমূল।'

শুধু মুখ্যমন্ত্রীকে তাচ্ছিল্য করেই এদিন থামেননি বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবু এদিন কুকথায় পঞ্চমুখ হয়ে তৃণমূল কংগ্রেস মহাসচিবকে উদ্দেশ্য করে মোটা মন্ত্রী বলে কটাক্ষ করেন। তারপর সিপিএমকে বলেন 'লেনিনের বাচ্চা'। মনীষীদের মূর্তি ভাঙা লেলিনের বাচ্চারাই শিখিয়েছিল বলে তিনি মন্তব্য করেন। আর তৃণমূলের উদ্দেশ্যে তিনি বলেন, 'এখন সাধু সাজছে তৃণমূল।

কিন্তু ভাঙাভাঙির রাজনীতি কে শুরু করেছিল। কার নেতৃত্বে বিধানসভায় তাণ্ডব চালিয়ে চেয়ারটেবিল ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। কিছুই ভুলিনি আমরা। যদি বলেন আমরা সব মনে করিয়ে দিতে পারি।' পুলিশকেও হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+