নবান্ন বাসস্ট্যান্ডের সামনে গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নামঞ্চ নয়, নির্দেশ হাইকোর্টের

নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্নামঞ্চ হবে না। এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ ডি ঐক্যমঞ্চ নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্না দিতে চায়। দুই দিন এই ধর্না কর্মসূচি চলবে। কিন্তু এই কর্মসূচির অনুমতি দেয়নি প্রশাসন। তারপরেই আদালতের দ্বারস্থ হওয়া। মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বেশ কিছু পর্যবেক্ষণও করেছে আদালত। নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ধর্না কর্মসূচি করা যাবে না। এই নির্দেশ এদিন দেওয়া হল। পাশাপাশি অন্য জায়গাও ঠিক করে দিল হাইকোর্ট।

নবান্ন বাসস্ট্যান্ডে হবে না ধর্না। তার বদলে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্নামঞ্চ করা হবে। ঐক্যমঞ্চ ১১ থেকে ১৩ নভেম্বর সেখানেই ধর্নামঞ্চ করে কর্মসূচি পালন করবে। এই নির্দেশ দিলেন বিচারপতি। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ধর্না থেকে পাঁচ জন তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি নবান্নে নিয়ে যেতে পারবেন। রাজ্যের মুখ্যসচিবকে সেই দাবি জানাতে পারবেন।

মামলা চলাকালীন আদালতের ধর্না বিষয়ে পর্যবেক্ষণও রয়েছে৷ শুনানিতে শহরের কোথায় কোথায় ধর্নায় বসা যাবে? সেই সব বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করুক সরকার। রাজ্যকে পরামর্শ হাইকোর্টের।
নবান্নের সামনে বাসস্ট্যান্ডে ধর্নার অনুমতির মামলায় রাজ্য বক্তব্য রাখে। নবান্ন বাসস্ট্যান্ড কোনও দিন কোনও রাজনৈতিক দল বা সংগঠনকে ধর্না বা বিক্ষোভ সভার জন্য অনুমতি দেওয়া হয় না। এই কথা জানানো হয়।

মাম্লাকারীদের তরফে আইনজীবী কৌস্তুভ বাগচী বক্তব্য রাখেন। তিনি বলেন, কলকাতা শহরে বহু জায়গা আছে। যেখানে শাসক দলের জন্য সভার অনুমতি দেওয়া হয়। কিন্তু বিরোধীদের অনুমতি দেওয়া হয় না। বিচারপতি বলেন, সেই কারণেই এর একটা বিস্তারিত গাইড লাইন থাকা উচিত।

কৌস্তুভ এদিন বলেন, শ'তিনেক লোক সেখানে বসবে। চাকরি বঞ্চিতদের এই ধর্না হবে। কোনও সমস্যা করা হবে না। রাজ্যের তরফে জানানো হয়, নবান্নের বাসস্ট্যান্ড থেকে প্রচুর বাস যাতায়াত করে। সেখানে সমস্যা হবে। হাওড়া ময়দানে জায়গা দেওয়া হচ্ছে ধর্নার জন্য। বিচারপতি বলেন, নবান্ন ছেড়ে অন্য জায়গায় ধর্না করুন। মুখ্যসচিবের কাছে স্মারকলিপি দেওয়ার সুযোগ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+