বেলুড় মঠে ভক্তদের ঢল, মহা সমারোহে চলছে জগদ্ধাত্রী পুজো

জগদ্ধাত্রী পুজোর আবাহন চলছে চন্দননগর ও কৃষ্ণনগরে৷ মানুষের ঢল নেমেছে ওই দুই জায়গায়৷ বেলুড় মঠেও মহা সমারোহে পুজো হচ্ছে দেবী জগদ্ধাত্রীর৷ সেখানেও প্রচুর পরিমাণে ভক্ত সমাগমের উপস্থিতি দেখা গিয়েছে৷

চিরাচরিত রীতি মেনে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ সারদাপীঠে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। মঠের নিয়ম অনুসারে নবমীর দিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো একসঙ্গে করা হয়। শনিবার সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হয়। আজ রবিবার পুজো বেলুড় মঠে।

jagatdhhatri

এদিন ভোর ৬ টায় হয়েছে পূর্বাহ্নের পুজো। সকাল দশটায় হয় পুষ্পাঞ্জলি। বহু মানুষ এই পুষ্পাঞ্জলিতে অংশ নেন। বেলা ১১টায় শুরু হয় মধ্যাহ্নের পুজো। পাশাপাশি চলে ভোট বিতরণ। এদিন বেলা সাড়ে ১১ টা থেকে তিনটে পর্যন্ত বিতরণ করা হবে ভোগ। দুপুর ২ টোয় হবে অপরাহ্ণের পুজো। বিকাল চারটেয় হোম এবং পুষ্পাঞ্জলী। সন্ধ্যা ৬টায় হবে আরতি।

আগামী কাল সকাল সাতটায় দশমীর পুজো হবে। সকাল সাড়ে আটটায় দর্পণ বিসর্জন। এবং সন্ধ্যা ছটায় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। সারদাপীঠের এই জগদ্ধাত্রী পুজো দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম হয়েছে সারদাপীঠে।

১৯৪১ সালে বেলুড়ের সারদাপীঠে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল৷ এবার ওই পুজোর ৮৪ বছর বয়স। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোও চার দিন ধরে চলে। চন্দননগর ও কৃষ্ণনগরে চার দিনের পুজো। অন্যান্য জায়গায় এক দিনেই পুজো হয়৷ সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো একদিনেই হয়ে থাকে৷ প্রতি বার প্রচুর মানুষের সমাগম হয় এই পুজো উপলক্ষ্যে। এবারও ভক্ত সমাগম হয়েছে। যাতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে৷ কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় এই পুজোর আয়োজন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+