Dev On Kunal: পোস্ট করার আগে তথ্য যাচাই করুন! মোক্ষম পরামর্শ সাংসদ দেবের, কুণালের পাল্টা চৈতন্যদেব কটাক্ষ
Dev On Kunal: তৃণমূল কংগ্রেসে ফের কুণাল ঘোষ বনাম দীপক অধিকারী ওরফে দেব। তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সকালে খোঁচা দিয়েছিলেন ঘাটালের সাংসদকে।
যা নিয়ে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে যায়। আগেও কুণাল সাংবাদিক বৈঠক বা সোশ্যাল মিডিয়ায় দেবের সমালোচনা করেছেন। দেব তার জবাবও দেন। ব্যতিক্রম হলো না আজও।

সকালে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে কুণাল লেখেন, "ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গত ১২ মার্চ সেখানে ছিলেন কর্তাব্যক্তিরাও। এরপর কদিন আগে ৪ সেপ্টেম্বর সাংসদ দেব ওটাই আবার উদ্বোধন করেন।"
কুণাল আরও লিখেছেন, "উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম আসে। মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়। এলাকার মানুষ তো অবাক !! সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায়। শুধু রিলের নয়, রিয়েল হিরো! অভিনন্দন দেব।"
নমস্কার কুণাল দা,
— Dev (@idevadhikari) September 7, 2024
আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন।
এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই… https://t.co/FDV8o5bN7Y
যদিও কুণালের বক্তব্য যে সঠিক নয় তা স্পষ্ট করে দিয়েছেন দেব। তিনি কুণালের ট্যুইট রিট্যুইট করে এক্স হ্যান্ডলে লেখেন, "নমস্কার কুণাল দা। আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন।
এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে।
ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গিয়েছে।
এখন আর আপনাদের কোনও বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক!"
.@idevadhikari
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 7, 2024
দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।
যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও।
আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ। pic.twitter.com/7rZOcYIvTD
দেবের পোস্টের পাল্টা কুণাল লিখেছেন, "দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।"
তবে তৃণমূলের দুই নেতার মধ্যে চাপানউতোর উপভোগ করছেন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে কটাক্ষ করে লিখছেন, ডাবল ডাবল চাকরির বদলে ডাবল ডাবল উদ্বোধন। আর তাতেই অর্থের অপচয়। দু-বার একই প্রকল্পের উদ্বোধনের পিছনে কি রয়েছে কাটমানির গল্প?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications