স্বাস্থ্য-স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি, RG কর নিয়ে বামফ্রন্টের তরফে কর্মসূচি ঘোষণা

চোদ্দো অগাস্ট রাতে আরজি করে হামলার প্রতিবাদ করে ১৬ অগাস্ট হরতালের ডাক দিয়েছে এসইউসিআই। বিরোধী দলনেতা পতাকা ছাড়া রাস্তায় নামার ডাক দিয়েছেন। সেই পরিস্থিতিতে বামফ্রন্ট আলাদা করে কর্মসূচি ঘোষণা করেছে।

বামফ্রন্ট চেয়ারম্যান এক বিবৃতিতে বলেছেন, বুধবার রাতে মহিলাদের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ কর্মসূচি চলাকালীন মধ্যরাতে আরজি করে দুর্বৃত্তদের আক্রমণে হাসপাতালে সম্পত্তি ধ্বংসের ঘটনা নিন্দনীয়। এব্যাপারে বামফ্রন্টের সভায় হামলার ঘটনাকে নিন্দা করা হয়েছে। বামফ্রন্টের তরফে ওইসব দুর্বৃত্তদের ভিডিও ক্যামেরায় সনাক্ত করে শাস্তির দাবি করা হয়েছে।

rg kar left front

মহিলাদের রাতজাগা কর্মসূচির সময়ে ওই ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে বামফ্রন্টের তরফে ১৬ অগাস্ট শুক্রবার রাজ্যব্যাপী ধিক্কার দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। এই ধিক্কার দিবসে তৃণমূল ও বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে বামফ্রন্টের তরফে।

রাজ্য বামফ্রন্টের তরফে স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগও দাবি করা হয়েছে। বামফ্রন্টের তরফে আরও দাবি করা হয়েছে, আরজি করে প্রাক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অবিলম্বে গ্রেপতার করে সিবিআই তদন্তের আওতাভুক্ত করতে হবে। পাশাপাশি সিবিআইকেও দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বামফ্রন্টের তরফে কর্মসূচি ঘোষণা করে বলা হয়েছে, ১৭ অগাস্ট শনিবার রাজ্যের সর্বত্র বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। কলকাতার একটি কেন্দ্রীয় মিছিল রাসবিহারী মোড় থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত যাবে। এই কর্মসূচিতে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ-সহ গণতন্ত্রপ্রিয় সব মানুষের কাছে সামিল হতে আহ্বান জানানো হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+