জল যন্ত্রণা থেকে মুক্ত পার্ক স্ট্রিট স্টেশন, কলকাতার মেট্রো পরিষেবা সচল হল
চার ঘন্টারও বেশি সময় পরে চালু হল কলকাতা মেট্রো পরিষেবা। রেলের লাইনে জল জমে গিয়েছিল। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের একটি অংশে জল ঢুকে যায় ঘূর্ণিঝড় রেমানের কারণে। বিভিন্ন মেট্রো স্টেশনের চলাচলের রাস্তাতেও বাধা ছিল। সেই কারণে আংশিক বন্ধ রাখা হয় মেট্রো রেল পরিষেবা।
দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল। কারণ মেট্রোর লাইনে জল দাঁড়িয়ে যায়। থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবার মাধ্যমে মেট্রো চলাচল করে। লাইনে জল থাকলে বড় বিপর্যয়ের আশঙ্কা থাকে।

সে কারণেই সম্পূর্ণ পরিষেবা দিতে পারছিল না মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার সকাল সাতটা বেজে ৫১ মিনিট থেকে এই মেট্রো পরিষেবা আংশিক চালানো হয়। মেট্রো স্টেশনের জল বার করার কাজ চলতে থাকে। ওই পরিস্থিতিতে যথেষ্ট সমস্যায় পড়েন অফিস যাত্রীরা।
কারণ, প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা শহর জলের তলায়। বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও গাছ পড়ে রাস্তা আটকে রয়েছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর সংখ্যায় গাড়িঘোড়া এ দিন রাস্তায় নামেনি। ফলে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। তার ওপর মেট্রো পরিষেবা এক রকম প্রায় বন্ধই বলা যেতে পারে। ফলে রাস্তায় বেরিয়ে দুর্দশায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের।
শেষ খবর পাওয়া পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। দীর্ঘ চার ঘন্টা বেশি সময় পরে মেট্রো পরিষেবা শুরু হয়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোরেল চলাচল করতে থাকে। এর ফলে কিছুটা হলেও দুশ্চিন্তা কাটল যাত্রীদের।
কারণ, অফিস থেকে ফেরার সময় যানবাহন আরও বেশি করে পাওয়া যাবে না বলেই অনুমান। মেট্রো পরিষেবা সচল থাকলে অধিকাংশ যাত্রীদের সুবিধা হবে।












Click it and Unblock the Notifications