Cyclone Dana: কলকাতায় শুরু ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেল 'ঘূর্ণিঝড় দানা'র দাপট
ঘূর্ণিঝড় দানা দাপট দেখাতে শুরু করে দিল। সকালেই বঙ্গোপগাসরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল দানা। এবার উপকূলের দিকে ধেয়ে আসার পালা। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। সকাল থেকে উপকূলের জেলাগুলিতে চলছিল ঝড়-বৃষ্টি এবার উপকূল পেরিয়ে কলকাতায় ঢুকে পড়ল দানার দাপট।
ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। জানা গিয়েছে ২৫ তারিখ ভোরের মধ্যে সেটি ল্যান্ডফল করবে। কাজেই বেলা বাড়ার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। সেই মতো শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে সকাল থেকে ঝড়-বৃষ্টি চলছিল। দুপুর ১২টার পর থেকে কলকাতাতেও বর্ষণ শুরু হয়ে গিয়েছে।

কলকাতায় বিকেল থেকে দুর্যোগ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সামনেই কালীপুজো তার আগে এই বর্ষণে উৎসবের আয়োজনে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কালীপুজোর উদ্যোক্তারা। এদিকে কলকাতা এবং দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ রাত থেকে এই দুর্যোগ আরও বাড়বে। কলকাতায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
নবান্নে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখান থেকে জেলার উপরেও নজর রাখা হচ্ছে। কোন জেলায় কী পরিস্থিতি সেটা নজরে রাখা হচ্ছে। দুই ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়ছে। অন্যদিকে পূর্বমেদিনীপুর এবং পশ্চিমমেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে শুরু করে দিয়েছে। তার সঙ্গে দিঘায় সমুদ্রে জলোচ্ছ্বাসও শুরু হয়ে গিয়েছে।
সুন্দরবন এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সুন্দরবনের নীচু এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেকারণে আরও বেশি সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোথাও কোনও বাঁধে ফাটল ধরল কিনা সেদিকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই সঙ্গে ত্রাণশিবিরগুলিতে খাবার এবং পানীয় জল মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications