CV Anand Bose: রাজ ভবনের বিচারে কলকাতার সেরা পুজো কোনগুলি? কারা পেল দুর্গারত্ন পুরস্কার জেনে নিন

দুর্গাপুজো নিয়েও তপ্ত রাজনৈতিক ময়দান। তড়ি ঘড়ি দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করল রাজভবন। পুজোর আগেই রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাতেই সেই কথা রেখে পুরস্কার প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে রাজভবন।

রাজভবনের বিচারে সেরা পুজো অর্থাৎ দুর্গারত্ন পুরস্কার হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা শহর এবং সংলগ্ন এলাকার চারটি পুজোকে। তার মধ্যে প্রথমেই রয়েছে টালা প্রত্যয়। তারপরেই রয়েছে কল্যাণীর আইটিআই পুজো মণ্ডপ। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনার বরানগরের 'বন্ধুদল স্পোর্টিং ক্লাব। চতুর্থ পুজো বরানগরের নেতাজি কলোনি লো ল্যান্ড।

CV Anand Bose

দুর্গাপুজোয় পুজো কার্নিভালের আয়োজন করে থাকে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপুজো নিয়ে বিশেষ উদ্যোগী। প্রতিবছর ক্লাবগুলিকে অনুদান দেওয়া থেকে শুরু করে একাধিক কাজ করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সেরা পুজোগুলিকে নিয়ে কার্নিভাল করে থাকেন তিনি। এবার সেই পুজোর ময়দানে নামল রাজভবনও।

দুর্গাপুজো শুরুর আগেই দুর্গারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজভবন। তাতে বলা হয়েছিল সেরা পুজো মণ্ডপ হিসেবে বেছে নেওয়া হবে যে পুজো গুলিকে সেগুলিকে বিশেষ আর্থিক পুরস্কার তুলে দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ৫ লক্ষ টাকা করে পাবে দুর্গারত্ন পুরস্কার প্রাপকরা।

বিজয়া দশমীর রাতেই রাজভবনের পক্ষ থেকে দুর্গারত্ন পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রথমেই রয়েছে উত্তর কলকাতার টালা প্রত্যয়। মণ্ডপের সাজে সৃজনশীলতার জন্য টালা প্রত্যয় ক্লাবের দুর্গাপুজোকে বেছে নেওয়া হয়েছে। তারপরেই রয়েছে কল্যাণীর আইটিআই। অপূর্ব দৃশ্য রচনার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

বরানগরের বন্ধুদল স্পোর্টি ক্লাবকেও বেছে নেওয়া হয়েছে দুর্গারত্ন পুরস্কারের জন্য। পরিবেশ সচেতনতা প্রচারের জন্যই এই ক্লাবকে পুরস্কৃত করা হচ্ছে। উদ্ভাবনী থিমের জন্য পুরস্কৃত করা হচ্ছে নেতাজি কলোনি ক্লাবকে। নগদ ৫ লক্ষ টাকা করে পুরস্কার পাবে এই ক্লাবগুলি। সেই সঙ্গে একটি করে শংসাপত্রও দেওয়া হবে তাদের। দেওয়া হবে একটি করে ফলক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+