Murder In Kolkata: ৫ টাকা নিয়ে বচসা! মদের দোকানের সামনে পিটিয়ে খুন, ঢাকুরিয়ায় ধুন্ধুমার, পুলিশের ভূমিকায় ক্ষোভ

Murder In Kolkata: দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় ধুন্ধুমার পরিস্থিতি। প্রকাশ্য দিবালোকে মদের দোকানের সামনে ক্রেতাকে মাটিতে ফেলে পিটিয়ে খুন করার অভিযোগ দোকানেরই কর্মীর বিরুদ্ধে। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়ায়। ব্রিজ অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানাতে থাকেন মৃতের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারপরও দোকান ঘিরে চলতে থাকে বিক্ষোভ।

Murder In Kolkata: ৫ টাকা নিয়ে বচসা ! মদের দোকানের সামনে পিটিয়ে খুন

মৃতের নাম সুশান্ত মণ্ডল। তিনি পেশায় গাড়ি চালক। পঞ্চাননতলা রোডের বাসিন্দা ছিলেন। বাড়িতে স্ত্রী ও পুত্র বর্তমান। মেয়ের বিয়ে দিয়েছেন আগেই। বছর পঁয়তাল্লিশের সুশান্ত মদের দোকানে গিয়েছিলেন। জানা যাচ্ছে, পাঁচ টাকা নিয়ে বচসা শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দোকানের ভিতর থেকে একজনকে গিয়ে বাইরে থাকা সুশান্তর উপর চড়াও হয়ে মারধর করতে।

Murder In Kolkata: ৫ টাকা নিয়ে বচসা ! মদের দোকানের সামনে পিটিয়ে খুন

সেই সময়ই মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। তাঁকে ওই দোকানের কাছেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি। এরপরই দোকান ভাঙচুর করে পথ অবরোধ শুরু করে উন্মত্ত জনতা। কলকাতা পুলিশের ডিসি এসইডি শুভঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। প্রদীপ দত্ত ও প্রসেনজিৎ বৈদ্য নামের দুজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

যদিও তাতে ক্ষান্ত হননি এলাকার বাসিন্দারা। পঞ্চাননতলার বস্তিবাসীরা দাবি জানাতে থাকেন, অভিযুক্তদের তাঁদের সামনে নিয়ে আসার। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাতে থাকে পুলিশ। এলাকায় ভালো ব্যক্তি বলেই সুনাম ছিল সুশান্তর। ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। বস্তিবাসীর ক্ষোভের কথা স্বীকার করে দোষীদের শাস্তি দাবি করেন বৈশ্বানর। রবীন্দ্র সরোবর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+