নতুন করে কেন আদালতে দ্বারস্থ মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান
নতুন করে কেন আদালতে দ্বারস্থ মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান
ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। তবে এবার স্বামীর বিরুদ্ধে নয়, সন্তানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন হাসিন। লালবাজারে একবার নয় ,একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি বলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে হাসিন হাইকোর্টের দ্বারস্থ হলেন। চলতি সপ্তাহে তাঁর দায়ের করা মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

মামলার বয়ান অনুযায়ী হাসিন জানিয়েছেন, চলতি বছরের ৫ ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের জন্য যে ভূমি পুজো অনুষ্ঠান হয়েছিল। সেই বিষয় নিয়েই তিনি একটি সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন।এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তাঁর পরিবারের উপর আক্রমণ করার হুমকি আসছে।
হাসিন জাহানকে ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকির পাশাপাশি সেশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য আসতে থাকে বলে অভিযোগ। এই প্রাণে মেরে ফেলার হুমকি পেয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন হাসিন জাহান।
শুধু যে তাকে হুমকি দিয়ে থেমে থাকেনি দুষ্কৃকারীরা সর্বক্ষণ তার ওপর নজরদারিও চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এবিষয় নিয়ে আতঙ্কিত হয়ে ২০২০ সালের ৯ ই আগস্ট লালবাজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ১১ ই আগস্ট লালবাজার থেকে তাঁকে ডেকে পাঠান হয়। সেখানে তিনি শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু লালবাজারে তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ হাসিন জাহানের।












Click it and Unblock the Notifications