তৃণমূল-সিপিএম ভোট-ঐক্য! বিজেপি-বিরোধী মহাজোটে অবস্থান স্পষ্ট করলেন ইয়েচুরি
বিজেপি বিরোধী মহাজোট নিয়ে যে মত প্রকাশ করল সিপিএম, তাতে আশঙ্কার কালো মেঘ তৈরি হল বিরোধী-শিবিরে। সিপিএম সাফ জানিয়ে দিল, বিজেপি-বিরোধী প্রাক-নির্বাচনী জোট হওয়া একপ্রকার অসম্ভব।
বিজেপি বিরোধী মহাজোট নিয়ে যে মত প্রকাশ করল সিপিএম, তাতে আশঙ্কার কালো মেঘ তৈরি হল বিরোধী-শিবিরে। সিপিএম সাফ জানিয়ে দিল, বিজেপি-বিরোধী প্রাক-নির্বাচনী জোট হওয়া একপ্রকার অসম্ভব। আর তার প্রধান কারণও জানিয়েও দিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি জানালেন, তৃণমূলের সঙ্গে ভোট-পূর্ব জোট হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দলোন তৃণমূলের সঙ্গে এক মঞ্চে থাকতে সিপিএম তথা বামেদের কোনও আপত্তি নেই। কিন্তু প্রাক-নির্বাচনী ঐক্য গঠনের ক্ষেত্রে তাঁদের সমস্যা রয়েছে। কোনওমতেই তাঁরা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে কোনও জোটে যাবে না, তা একপ্রকার পরিষ্কারই করে দিলেন সীতারাম ইয়েচুরি।
বৃহস্পতিবার থেকে রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে আলিমুদ্দিল স্ট্রিটে। এই বৈঠকেই আলোচনা হয় নির্বাচনী কৌশল নিয়ে। পঞ্চায়েত ভোট পর্যালোচনার পাশাপাশি পরবর্তী লোকসভা নির্বাচনে সিপিএমের কী অবস্থান হবে, তা স্থির করতেই এই বিষয়ক আলোচনার সূত্রপাত। সেই আলোচনা থেকে উঠে আসে বিজেপি বিরোধী প্রাক নির্বাচনী ঐক্য সম্পর্কিত এই ছবি।
এই বৈঠকে অংশ নিতেই সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এসেছিলেন কলকাতায়। তিনি সাংবাদিকদের মুখোমুখ্ হয়ে স্পষ্ট করে দেন, জাতীয় স্তরে মহাজোট গঠন সম্ভব নয়। যেমন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে যেতে নারাজ সিপিএম। তবে তিনি জানান, আঞ্চলিক স্তরে ধর্মনিরপেক্ষ দলগুলি জোট হতে পারে।
তিনি এদিন বৈঠকে শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যাঁরা বিজেপি-বিরোধী মহাজোটের কথা বলছেন, তাঁদের বিজেপি বিরোধিতা বিশ্বাসযোগ্য নয়। সীতারাম ইয়েচুরির মতে একমাত্র লোকসভা ভোটের পরই এমন মহাজোট হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্তরে পৃথক পৃথক জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করাই শ্রেয়।
বর্তমানে জাতীয় রাজনীতির মতো পরিস্থিতি আমাদের দেশে আগেও তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল ২০০৮ সালে। তখনও আমরা বাইরে থেকে সরকারকে সমর্থন করেছিলাম। আবারও যদি তেমন পরিস্থিতি তৈরি হয়, আমরা সমর্থন করব। তবে এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বিজেপির বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চ শেয়ার করতে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু তৃণমূলের সঙ্গে একযোগে ভোট যাওয়া অসম্ভব।












Click it and Unblock the Notifications