CPIM Lalbazar Abhijan: ফিয়ার্স লেনে ব্যরিকেডের সামনেই অবস্থানে বামেরা, চলবে লাগাতার ৩০ ঘণ্টা
CPIM Lalbazar Abhijan: বামেদের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার। গতদিনের মতোই আজ শুক্রবার কলকাতা পুলিশের তরফে ফিয়ার্স লেনে ব্যারিকেড করা হয়। সেখানে বামেদের মিছিল পৌঁছানো মাত্র আটকে দেওয়া হয়। কিন্তু অনেককেই একেবারে ৯ ফুটের ব্যারিকেডের উপরে উঠে যান।
শুধু তাই নয়, বিশাল বিশাল সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বহু বাম নেতা-কর্মীই। কিন্তু শেষমেশ ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, তাঁরা ব্যারিকেড ভাঙতে আসেননি। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চান। আর সেই দাবিতে ফিয়ার্স লেনে রাতভর অবস্থানের ডাক দেন বাম শীর্ষ নেতৃত্ব। আর এরপরেই সেখানে বসে যান নেতা-কর্মীরা (CPIM Lalbazar Abhijan) ।

গত কয়েকদিন আগেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেন চিকিৎসকরা। ফিয়ার্স লেনের অনেক আগে আটকে দেওয়া হলে সেখানেই বসে যান। প্রায় ২২ ঘণ্টা অবস্থান-ধর্না করেন জুনিয়ার ডাক্তাররা। কার্যত প্রবল চাপে মাথা নত করতে বাধ্য হয় লালবাজার। খুলে দেওয়া হয় ব্যারিকেড। প্রতীকী 'মেরুদন্ড' হাতে লালবাজার গিয়ে কলকাতা পুলিশ কমিশনারের হাতেই তাঁর পদত্যাগের দাবি তুলে দেন ডাক্তাররা।
সেই পথেই এদিন হাঁটলেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। অশান্তি পথে না গিয়ে ফিয়ার্স লেনেও অবস্থানের ডাক দেওয়া হল। এই প্রসঙ্গে বিমান বসু বলেন, অবস্থান সারা রাত চলবে। ৩০ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি করব। আমরা বিচার চাই। এরপরেই বাম মিছিল থেকে স্লোগান ওঠে 'উই ডিমান্ড জাস্টিস'।
গর্জে ওঠেন সেলিমও। মানুষ ক্ষেপে গেলে কোনও দুর্গ, কোনও প্রাচীর বাধা হয়ে দাঁড়ায় না। আর তা ইতিহাস সাক্ষী। আঘাতে আঘাতে চূর্ণ হবেই। তবে এই আন্দোলন শুরু হবে। সারা রাত চলবে বলে জানিয়েছেন সেলিম। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নর্থ বেঙ্গল লবির হাতে তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ নেতৃত্বের।
অন্যদিকে রাতজুড়ে গান-সভা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে মানুষের দাবিকে সমর্থন জানিয়ে লাগাতার পথে থাকার কথা বলেন শতরূপরা। এই মুহূর্তে ফিয়ার্স লেনের সামনে কয়েক হাজার জমায়েত।
অন্যদিকে পুলিশের তরফেও ক্রা প্রস্তুতি রাখা হয়েছে। ব্যারিকেডের অন্য অংশে জল কামান নিয়ে তৈরি। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনে বামেদের এহেন কর্মসূচি ঘিরে তীব্র যানজট তৈরি হয়েছে। তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায় (CPIM Lalbazar Abhijan)।












Click it and Unblock the Notifications