রচনার মাথায় মমতা-চিপ! দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী-রাজীব কুমারকে নিশানা বিকাশ ভট্টাচার্যের
গার্ডেনরিচে একটা নির্মীয়মান বাড়ি ভেঙে আহত ও নিহত হয়েছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের কথা বলেছেন। এব্যাপারে সিপিআইএম সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য বলেছেন, ওই মানুষগুলোকে খুন করা হয়েছে। এদিন দলের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে করা সাংবাদিক সম্মেলনে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে ছিলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম।
তিনি দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেছেন, মেয়রকে বেআইনি নির্মানের কথা বলা হয়েছে। এলাকার কাউন্সিলর হয়তো কাটমানির জন্য চুপ ছিলেন। মেয়র বলেছেন সামাজিক ব্যাধি। তিনি কটাক্ষ করে বলেছেন, এই ব্যাধির কারণ তো তৃনমূল কংগ্রেস। পুরসভার দুর্নীতির দায় নিয়ে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য।

মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য বলেন, ক্ষতিপূরণের টাকা কেন সরকার টাকা থেকে দেওয়া হবে,ক্ষতিপূরণের টাকা প্রমোটারের থেকে দেওয়া নেওয়া উচিত। তৃণমূল বেআইনি নির্মান আটকেছে, এই দাবি প্রসঙ্গে তিনি বলেন, ৮৬৩ টা আটকেছেন, কিন্তু গার্ডেনরিচের যে বহুতল ভেঙে পড়ে নটা মানুষ মারা গেল, তা আটকাতে পারল না কেন?
বাম আমলে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য বলেছেন, তৃণমূলের ডিএনএ হল অসত্য বলা। বাম আমলে আগের অডিটও করা হয়েছে। সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকার সময়কার দেনাও মিটিয়েছিল বামেদের পুরবোর্ড। তিনি দাবি করেছেন, বামেরা ৫০০ কোটি টাকা রেখেও এসেছিল। তৃণমূল এব্যাপারে কী করেছে, প্রশ্ন করেছেন তিনি?
বিকাশ ভট্টাচার্য নিজের বাড়ির জন্য জলের লাইন করেছেন। এই অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মেয়র তথা সিপিআইএম সাংসদ বলেছেন, জলের লাইন তো তাঁর বাড়ির জন্য আলাদা হয় না। বামেদের সময় জলের জন্য প্রকল্পের নাম ছিল জ্যোতি বসু জল প্রকল্প। তৃণমূলের আসার পরে নাম পাল্টে করে দিল জলহিন্দ।
তিনি নির্বাচনী বন্ডে দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন। বিকাশ ভট্টাচার্য বলেছেন, শীর্ষ আদালত বলার পর উচিত ছিল টাকা ফেরত দেওয়ার। তিনি বলেছেন, বেআইনি ভাবে যে টাকা রয়েছে, নির্বাচন কমিশনের উচিত সাময়িকভাবে বাজেয়াপ্ত করা।
সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট চাই, তৃনমূলের এই দাবি প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট? কারা এই বুদ্ধি দেয়, কী করবে, বিচারপতিরা ঘুরে বেড়াবেন? বিষয়টিকে তিনি পাগলের প্রলাপ বলেও কটাক্ষ করেন।
হুগলিতে কারখানার চিমনি দেখেছেন, সেখান থেকে ধোঁয়া বেরোতেও দেখেছেন। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য বলেন, দৃষ্টি শক্তির ঘাটতি হলে এমন হয়। চোখে ঝাপসা দেখেছেন। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমুলে গেলে মনে হয়, এঁদের মাথায় একটা মমতা-চিপ লাগিয়ে দেওয়া হয়।
নির্বাচন কমিশন ডিজিপি রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে বিকাশ ভট্টাচার্য বলেছেন, রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন। দুজনেই তো একই চিটফান্ড মামলায় যুক্ত। এখান থেকে তো দুর্নীতি শুরু হয়।
বাংলায় জোট প্রসঙ্গে বিকাশ ভট্টাচার্য বলেছেন, সবাই চেষ্টা করছেন যাতে একের বিরুদ্ধে এক লড়াই করা যায়। আশা করা যাচ্ছে জোট হবে। এরপরও এই জোটে যাঁরা আসবেন না, বুঝতে হবে তৃণমুল ও বিজেপির সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে, বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications