রাজ্যে এল ৫০ হাজার কোভ্যাক্সিনের ডোজ, আজ থেকে ভ্যাকসিনের স্লট বুকিং শুরু কলকাতা পুরসভায়
রাজ্যে এল ৫০ হাজার কোভ্যাক্সিনের ডোজ, আজ থেকে ভ্যাকসিনের স্লট বুকিং শুরু কলকাতা পুরসভায়
ভ্যাকসিন সংকট অনেকটাই মিটতে চলেছে রাজ্যে। কোভিশিল্ডের পর এবার রাজ্যে এলো কোভ্যাক্সিনের ডোজ। প্রায় ৫০ হাজার কোভ্যাক্সিনের ডোজ হায়দরাবাদ থেকে কলকাতায় এসে পৌঁছেছে। এদিকে আজ থেকেই কলকাতা পুরসভার টিকাকরণের স্লট বুকিং শুরু হবে। আগামিকাল থেকে শুরু হবে টিকাকরণ। সেখানে আবার কোভিশিল্ডের ডোজ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

করোনার কমছে সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমল দেশে। দেশে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নামল। রাজ্যেও করোনা ভাইরাসের সংক্রমণ কমছে। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্যে এখন করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। হাসপাতালে বেড সংকট কমছে। অক্সিজেনের চাহিদা অনেকটাই কমেছে।

রাজ্যে এলো কোভ্যাক্সিন
রাজ্যে এসে পৌঁছল কোভ্যাকসিনের ৫০ হাজার ডোজ। গতকাল রাতেই হায়দরাবাদ থেকে ৫০ হাজার কোভ্যাকসিনের ডোজ এসে পৌঁছেছে রাজ্যে। দুদিনে মোট ১ লক্ষ কোভ্যাকসিনের ডোজ এল রাজ্যে। ইয়াসের কারণে দেরিতে এসে পৌঁছেছে ভ্যাক্সিনের ডোজ। এতে ভ্যাকসিনের সংকট অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে। প্রথম দিকে প্রবল ভ্যাকসিন সংকট তৈরি হয়েছিল রাজ্যে। সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে।

টিকাকরণে স্লট বুকিং শুরু
ইয়াসের কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ৪৫ ঊর্ধ্বদের। ইয়াস মোকাবিলায় ব্যস্ত ছিলেন কর্মীরা। এছাড়াও অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণেনে পিছিয়ে দেওয়া হয়েছিল টিকাকরণ। আজ থেকে ফের ভ্যাকসিনের স্লট বুকিং শুরু করেছে কলকাতা পুরসভা। কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং চলবে আজ। শনিবার থেকে মিলবে ভ্যাকসিন।

রাজ্য বাড়ল কড়াকড়ি
১৫ জুন পর্যন্ত রাজ্যে বাড়ল করোনা সংক্রমণের বিধিনিষেধ। গতকালই নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার-দোকান খোলা থাকবে একই নিয়মে। শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে নির্মাণশিল্পে। পাটশিল্পে প্রতি শিফটে শ্রমিকের সংখ্যা বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications