ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্র! কলকাতায় পুলিশের জালে ৫৪
খদ্দেরের ছদ্মবেশেই স্পা ও ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ। লিশ সূত্রে জানা গিয়েছে, হানা দেওয়া হয় কলকাতার ৪ টি ও বাগুইআটির একটি ম্যাসাজ পার্লারে।
কলকাতা শহরের বিভিন্ন জায়গায়, দেওয়ালে ম্যাসাজ পার্লারের খবর দিয়ে ফোন নম্বর দেওয়া। একাধিক এলাকার স্থানীয়দের অভিযোগ অলিতে-গলিতে গজিয়ে উঠছে নিত্য-নতুন ম্যাসাজ পার্লার কিংবা স্পা। পুলিশের কাছে যেমন এ নিয়ে অভিযোগ আসছিল, ঠিক তেমনই নজরদারি চালাচ্ছিল পুলিশও। মোবাইল নম্বরের সূত্র ধরেই চালানো হচ্ছিল নজরদারি।

এরপর খদ্দেরের ছদ্মবেশেই স্পা ও ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ। তবে একই সঙ্গে বেশ কিছু জায়গায় এই হানা দেওয়া হয় লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং এসটিএফ। যাতে এক জায়গার হানার খবর অন্য জায়গায় ছড়িয়ে না যায় সেই জন্য এই ব্যবস্থা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হানা দেওয়া হয় কলকাতার ৪ টি ও বাগুইআটির একটি ম্যাসাজ পার্লারে। অনেকেই ছিলেন আপত্তিজনক অবস্থায়। সব মিলিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩৬ জন মহিলা।
কলকাতার ৪ টি ম্যাসাজ পার্লার কিংবা স্পা এর মধ্যে রয়েছে টালিগঞ্জ থানা এলাকার একটি, যোধপুর পার্কের আবাসনের মধ্যে একটি, গড়িয়াহাটের ডোভার লেনে একটি এবং কসবার শান্তিপল্লিতে থাকা একটি।
ধৃতদের মধ্যে যেমন খদ্দের, যৌনকর্মী রয়েছে, ঠিক তেমনই রয়েছে ম্যাসেজ পার্লারের কর্ত্রী কিংবা ম্যানেজার। শহরের আরও বেশ কয়েকটি ম্যাসাজ পার্লারের ওপর নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications