এসি চালানো নিয়ে বচসার জের! অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
ক্যাব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ওই মহিলার চিৎকারে পুলিশকর্মীরা গাড়িটিকে আটক করেন। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। চালকের নাম রাজ সাউ বলে জানা গিয়েছে।
ক্যাব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ওই মহিলার চিৎকারে পুলিশকর্মীরা গাড়িটিকে আটক করেন। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। চালকের নাম রাজ সাউ বলে জানা গিয়েছে।

এসি চালানো নিয়ে ক্যাব চালকের সঙ্গে বচসা
রবিবার রাতে বাড়ি ফেরার পথে অ্যাপ ক্যাব ভাড়া করেন ওই মহিলা ও তাঁর স্বামী। উঠেই তাঁরা এসি চালাতে বলেন। কিন্তু চালক অস্বীকার করেন। সেই সময় মহিলার স্বামীর সঙ্গে চালকের বচলা হয়। হঠাৎ ক্যাব চালক মহিলার ছবি তোলেন।

ক্যাবেই মহিলার শ্লীলতাহানির অভিযোগ
ওই মহিলা সেই সময় ক্যাব চালকের ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। চালক সেই সময় ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

গাড়ি থেকেই চিৎকার
ওই মহিলা চলন্ত গাড়ি থেকেই চিৎকার শুরু করেন। নজরে আসায় কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়িটিকে থামান। পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত রাজ সাউকে।

অভিযোগ অস্বীকার ক্যাব চালকের
নিজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মানতে নারাজ ক্যাব চালক। পাশাপাশি তার দাবি ফোনে ওই মহিলার ছবি তুলতে চেষ্টা করেনি সে।

Click it and Unblock the Notifications