বাইপাসে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতার ভাই বাবুন, বরাত জোরে রক্ষা
দুর্ঘটনার কবলে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বাইপাসে একটি গাড়ি তাঁর গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তবে তিনি সুরক্ষিত রয়েছেন। বিশেষ চোট লাগেনি। পুলিশ একটি মিনিডোরের চালককে আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গিয়েছে, চিংড়িঘাটার আগে কাদাপাড়ার কাছাকাছি বাবুনের গাড়িতে মিনিডোরটি ধাক্কা মারে। পরে ট্রাফিক পুলিশ ঘটনাটি জানলে পদক্ষেপ করে। বাবুনকে অন্য গাড়ি করে নিয়ে যাওয়া হয়। তাঁর গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাঁর বিশেষ চোট লাগেনি।
এদিন সন্ধ্যের পর ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications