দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বড়! দলবদলে কাননকে পাঠ দিলেন মমতা

সরাসরি নাম না করলেও, স্নেহের কাননকে দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতার পাঠ দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরাসরি নাম না করলেও, স্নেহের কাননকে দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতার পাঠ দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫ টা নাগাদ দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। এরপর সন্ধেয় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

1নাম না করে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন

শোভন চট্টোপাধ্যায়ের নাম না করে তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধেয় তিনি বলেন, দায়বদ্ধতা না থাকলে রাজনীতি করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা রাজনীতি করেন , তাঁদের দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বড়। একটা মানুষের রাজনীতি তখনই শোভা পায়, যখন, সমাজ পরিবারের প্রতি তাঁর দায়বদ্ধতা থাকে। গণতন্ত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা থাকে। তিনি আরও বলেন রাজনৈতিক কারণে কে কী বলল, তাতে কিছু যায় আসে না।

পঞ্চায়েতে মনোনয়ন জমা না দিতে দেওয়ার সমালোচনা

পঞ্চায়েতে মনোনয়ন জমা না দিতে দেওয়ার সমালোচনা

শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার কারণ নিয়ে প্রথমেই উল্লেখ করেন পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র হরণ করার কথা। প্রসঙ্গত সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়ী হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় বলেছেন, দলের মধ্যে বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি তিনি বলেন, মজবুত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন মোদী। তবে তিনি কোনও রকমের নেতিবাচক রাজনীতি করতে চান না বলেও জানিয়ে দিয়েছেন।

তৃণমূলকে আক্রমণ মুকুলের

তৃণমূলকে আক্রমণ মুকুলের

তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ ৩৪ বছর রাজনীতি করেছেন। ৩ টি সরকারি দফতর ছাড়াও কলকাতার মেয়রের পদ সামলেছেন। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শিক্ষাবিদ বলার পাশাপাশি তৃণমূল নেত্রী বলেও উল্লেখ করেন তাঁকে।

মুকুল রায় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, তাঁকে মুখ্যমন্ত্রী করার পিছনে, যাঁদের অবদান উল্লেখযোগ্য, তাঁদের মধ্যে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। তিনি আরও বলেন, কলকাতা পুরসভায় ক্ষমতা হারাবে তৃণমূল। তাঁর দাবি, পরবর্তী বিধানসভা নির্বাচনে বিরোধীদলের মর্যাদাটাও পাবে না তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+