Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৃতীদের ভবিষ্যতের ‘আমানত’ গড়ে দিলেন মমতা, সংবর্ধনার মঞ্চে উপহার-সজ্জায় চমক

সংবর্ধনা অনুষ্ঠান নিছকই অনুষ্ঠান ছিল না, উপহারের ডালি সাজিয়ে এনেছিলেন মমতা, তা তো তুলে দিলেনই, সেইসঙ্গে মেধাবীদের আমানত গড়ে দিলেন ১০ হাজার টাকা দিয়ে।

রাজ্যের কৃতী পড়ুয়াদের জন্য আমানত গড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে গ্রন্থন-সঞ্জীবনীদের সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী, তবে সে সংবর্ধনা অনুষ্ঠান নিছকই অনুষ্ঠান ছিল না, আদতে তা মিলনমেলায় পরিণত হয়েছিল। উপহারের ডালি সাজিয়ে এনেছিলেন মমতা, তা তো তুলে দিলেনই, সেইসঙ্গে মেধাবীদের আমানত গড়ে দিলেন ১০ হাজার টাকা দিয়ে।

কৃতীদের ভবিষ্যতের ‘আমানত’ গড়ে দিলেন মমতা

নেতাজি ইন্ডোরে মহা সংবর্ধনার আসরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রত্যেক কৃতী ছাত্রের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই টাকা তাঁদের ভবিষ্যতের আমানত। তাঁরা বড় হবে, অনেক টাকা উপার্জন করবে। এখন থেকে তাঁদের অ্যাকাউন্টে এই ১০ হাজার টাকা থাকবে প্রথম আমানত হিসেবে।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের গরিব সরকার। তাই আমরা সামান্য কিছু টাকা দিচ্ছি আমানত গড়ে তোলার উদ্দেশ্যে। জীবনের প্রথম বড় পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষপ রেখেছে যাঁরা অনুষ্ঠানে উপস্থিত ২৪৮ কৃতীকে শুভ কামনা জানিয়ে মমতা উপহার হিসেবে দেন একটি করে ল্যাপটপ, তাঁর লেখা বই, হাতঘড়ি, চকোলেট, মিষ্টির ব্যাগ, শংসাপত্র।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই, আইএসি-র ২৪৮ ছাত্রছাত্রীই মুখ্যমন্ত্রীর সই করা কার্ড পান এবার। প্রতিবার ছাত্রছাত্রীরা হুড়োহুড়ি ফেলে দেন মুখ্যমন্ত্রীর একটি সই নেওয়ার জন্য। এবার তাই আগে থেকেই কার্ডে সই করে এনেছিলেন মুখ্যমন্ত্রী। তা বিতরণ করে দেওয়া হয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে। প্রতি ছাত্রের সঙ্গে তোলা ছবিও প্রত্যের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কুর্সিতে বসার পর থেকেই প্রতি বছর নিয়ম করে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকসহ সমস্ত কৃতীদের সংবর্ধনাজ্ঞাপন করেন। এবার সেই সংবর্ধনা রূপ নিল মহা সংবর্ধনায়। সবাইকে একসঙ্গে ডেকে সংবর্ধনা দেওয়া হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ সমস্ত কৃতী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জয়েন্ট এন্ট্রান্সের কৃতীরাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+